Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

বিরাটকে কার্ড কন্যা ভামিকার

হাতে লেখা কার্ড। বিরাট কোহলির উদ্দেশে মেয়ে ভামিকার লেখা সেই কার্ডই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফাদার্স ডে উপলক্ষে সেটাই পোস্ট করেছেন অনুষ্কা শর্মা।

বিরাটকে কার্ড কন্যা ভামিকার
  • ১৬ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি:  হাতে লেখা কার্ড। বিরাট কোহলির উদ্দেশে মেয়ে ভামিকার লেখা সেই কার্ডই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ফাদার্স ডে উপলক্ষে সেটাই পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। সেখানে বাবার প্রসঙ্গে ভামিকা লিখেছে, ‘বাবা যেন ভাইয়ের মতোই মজাদার। বাবা আমাকে সুড়সুড়ি দেয়। আমি বাবাকে খুব ভালোবাসি। আর বাবাও আমাকে এ...ত ভালোবাসে (দু’হাত দু’দিকে ছড়িয়ে দিয়ে)। হ্যাপি ফাদার্স ডে।’ আঁকাবাঁকা হরফে নিজের নামও লিখেছে ভামিকা। অনুষ্কা অবশ্য শুধু নিজের মেয়ের লেখা কার্ডই পোস্ট করেননি। নিজের বাবার ছবিও পোস্ট করেন। বিরাটও ‘ফাদার্স ডে’ উপলক্ষে প্রয়াত বাবার সঙ্গে ছবি পোস্ট করেছেন। কোহলি লেখেন, ‘জীবনে কোনওদিন শর্টকাট না নেওয়ার শিক্ষা পেয়েছি বাবার থেকে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ