Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

খেজুরিকাণ্ড: ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ

খেজুরির জোড়া রহস্যমৃত্যু মামলায় ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মৃত দেহ দু’টির দ্বিতীয়বার তদন্ত হয়েছিল এসএসকেএম হাসপাতালে।

খেজুরিকাণ্ড: ফের  মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ
  • ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খেজুরির জোড়া রহস্যমৃত্যু মামলায় ফের মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মৃত দেহ দু’টির দ্বিতীয়বার তদন্ত হয়েছিল এসএসকেএম হাসপাতালে। সেই ময়নাতদন্তের রিপোর্টেই একজনের দেহে ২৪টি, অন্য জনের দেহে বেশ কয়েকটি আঘাতের কথা উল্লেখ ছিল। সোমবার রাজ্যের স্বাস্থ্যদপ্তরকে ফের নতুন মেডিকেল বোর্ড গঠন করে ওই রিপোর্টের আঘাতগুলি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দিয়েছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে গোটা রিপোর্ট নিয়ে পূর্ণাঙ্গ মতামতও দিতে বলেছে আদালত। আগামী ১৮ সেপ্টেম্বর এই রিপোর্ট জমা দিতে হবে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ