নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ পিছিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন (ইসিআই)। ইতিমধ্যেই নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করতে স্পেশাল ড্রাইভ শুরু করেছে কমিশন। সেই সঙ্গে চলছে সামারি রিভিশনের কাজও। এর আগে বিজ্ঞপ্তি জারি করে কমিশন জানিয়েছিল খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ১২ নভেম্বর। আর ১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বুধবার সেই দিনক্ষণ পরিবর্তন করে বলা হয়েছে, আগামী ২৩ নভেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা। সেই অনুযায়ী ১৫ দিন পিছিয়ে ১৬ জানুয়ারি প্রকাশ হবে চূড়ান্ত তালিকা। এছাড়া খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২২ ডিসেম্বর পর্যন্ত তালিকাসম্পর্কিত আপত্তি ও দাবিদাওয়া সংক্রান্ত আবেদন গ্রহণ করা হবে। ৮ জানুয়ারির মধ্যেই সেই সমস্ত আবেদনের নিষ্পত্তি করতে হবে।



