নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: নদীবাঁধে নতুন করে ধস না নামলেও এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি গোসাবার আমতলি পঞ্চায়েতের পুঁইঞ্জলি গ্রাম। বৃহস্পতিবার রাতে জোয়ারের সময় রায়মঙ্গল নদীর জল গ্রামে ঢুকেছে। সেই জল পুরোপুরি নামতে আরও কিছুটা সময় লাগবে বলে মনে করছে প্রশাসন। তবে আগের তুলনায় জল কিছুটা নেমেছে। কিন্তু তাতে দুর্ভোগ কমেনি গ্রামবাসীদের। এখনও অনেকে ত্রাণ শিবিরে রয়েছেন। চলছে ত্রাণ সামগ্রী বণ্টনের কাজ।



