বকেয়া ডিএ: বাড়ল আবেদনের সময়
  • ২১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মী ও পেনশন প্রাপকদের পরিবারের সদস্যরা পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ পাওয়ার জন্য আবেদন করতে আরও ৯০ দিন সময় পাবেন। রাজ্য অর্থদপ্তর ১৮ নভেম্বর এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এসব ক্ষেত্রে আবেদন করার জন্য গত মার্চ মাসে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি হয়। তাতে আবেদন করার জন্য ১৮০ দিন সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমা ইতিমধ্যে পার হয়ে গিয়েছে। এবার আরও সময় দেওয়া হল। কোনো কর্মী বা অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকের মৃত্যু হলে তাঁর বকেয়া ডিএ ফ্যামিলি পেনশন প্রাপকের (স্বামী/স্ত্রী,  নির্ভরশীল কন্যা প্রভৃতিদের) ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু যেসব ক্ষেত্রে ফ্যামিলি পেনশন প্রাপকও নেই, সেখানে পরিবারের সদস্যদের বকেয়া পাওয়ার জন্য আবেদন করতে হচ্ছে। এফিডেভিটসহ আবেদন জমা দিতে হবে সংশ্লিষ্ট সরকারি অফিসে। এই প্রক্রিয়ার জন্যই আরও সময় দেওয়া হল। 

Advertisement