Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফের পিছল ডিএ মামলা

ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। বুধবার শুনানি থাকলেও রাজ্য সরকার সময় চাওয়ায় বিস্তারিত সওয়াল-জবাব হল না।

ফের পিছল ডিএ মামলা
  • ১৫ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলা। বুধবার শুনানি থাকলেও রাজ্য সরকার সময় চাওয়ায় বিস্তারিত সওয়াল-জবাব হল না। সরকারের হয়ে মূল সওয়ালকারী আইনজীবী অভিষেক মনু সিংভি উপস্থিত না থাকাতেই সময় চাওয়া হল। তবে আগামী শুক্রবার ডি এ মামলা শুনানি হবে। তৈরি থাকুন বলেই জানিয়ে দিলেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। এই নিয়ে ১৪ বার মামলা পিছনোর আবেদন করল পশ্চিমবঙ্গ সরকার। 

Advertisement

তাই বিচারপতি সঞ্জয় কারোল এদিন সামান্য শুনানির পর্যবেক্ষণেই রাজ্যকে খোঁচা দিয়ে বলেন, ‘বকেয়া ডি এ’র ৫০ শতাংশ দিয়ে দিন না, তাহলেই তো অনেকটা সমস্যা মিটে যায়।’ যদিও রাজ্যের পক্ষে এদিন সুপ্রিম কোর্টে হাজির হুজেফা আহমেদি বলেন, কর্মীদের চাহিদা মতো ডি এ দিতে গেলে রাজ্য সরকারের ওপর প্রবল চাপ পড়বে। তাছাড়া কর্মীদের যে ডি এ দেওয়া হয় না, তা তো নয়। তফাৎটা শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীদের হারে নয়। মামলার বিবাদী রাজ্য সরকারি কর্মী সংগঠন ‘কনফেডারেশন অব স্টেট গর্ভমেন্ট এমপ্লয়িজ’য়ের আইনজীবী পি এস পাটওয়ালিয়া এবং বিকাশরঞ্জন ভট্টাচার্যরা জানান, ডিএ’র হার বাড়ানোই স্রেফ নয়। বকেয়াও দেওয়া হচ্ছে না। কর্মচারিদের প্রাপ্য আটকে রাখা হয়েছে। তাই এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন। এরপর সরকার যেন আর মামলা পিছনোর আবেদন না করে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ