সংবাদদাতা, বিষ্ণুপুর: শেয়ালের কামড় খেয়েছিলেন দেড় মাস আগে। কিন্তু ভ্যাকসিন নেননি। জলাতঙ্কের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া জয়পুরের ওই রোগীর মৃত্যু হয়। মৃতের নাম নিতাই লোহার (৫৬)। তাঁর বাড়ি জয়পুরের রাজগঞ্জে। রবিবার সন্ধ্যায় বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জলাতঙ্কের সম্ভাবনার কথা বললেও প্রকৃত কারণ জানতে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Advertisement
বিষ্ণুপুর জেলা হাসপাতালের সুপার শুভঙ্কর কয়াল বলেন, নিতাই লোহার নামে এক রোগী জলাতঙ্কের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছিলেন।



