Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেড় কোটিতে রাস্তা তপনের দীপখণ্ডায়

দেড় কোটিতে রাস্তা তপনের দীপখণ্ডায়
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, তপন: ১ কোটি ৫৫ লক্ষ টাকায় দেড় কিমি সিসি রাস্তার কাজের শিলান্যাস করলেন মন্ত্রী বিপ্লব মিত্র। সোমবার বিকেলে তপন ব্লকের দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের মধ্য সাকইরে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ওই রাস্তার কাজের শিলান্যাস হয়। গোফানগর গ্রাম পঞ্চায়েতের কাওয়াকুড়ি মোড় থেকে দীপখণ্ডা গ্রাম পঞ্চায়েতের সাকইর মোড় পর্যন্ত রাস্তাটি দৈর্ঘ্য প্রায় দেড় কিমি। দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল ছিল। এদিন রাস্তার কাজের শিলান্যাস হওয়ায় খুশি গ্রামবাসীরা। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই রাস্তার জন্য ১ কোটি ৫৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে। মন্ত্রী বিপ্লবের সঙ্গে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা, তপনের বিডিও তীর্থঙ্কর ঘোষ, পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণা বর্মন প্রমুখ।
Advertisement
সম্পর্কিত সংবাদ