সংবাদদাতা, কালিয়াচক: জোড়া সাফল্য বৈষ্ণবনগর থানার পুলিসের। একদিকে ধরা পড়ল দেড় কোটি টাকার কাফ সিরাপ। আবার জালে পড়েছে কুড়ি লক্ষ টাকার জালনোট।
Advertisement
পুলিস সূত্রে খবর, মঙ্গলবার ১৮ মাইল পার্কিং এলাকায় হানা দেয় বৈষ্ণবনগর থানার পুলিসের একটি টিম। সেখানে দাঁড়িয়ে থাকা একটি লরি আটক করে তল্লাশি চালাতেই প্রায় ২১ হাজার ৪৪৫ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়। আন্তর্জাতিক চোরাবাজারে যার মূল্য আনুমানিক দেড় কোটি টাকা। পুলিসের এক আধিকারিক জানিয়েছেন, চোখে ধুলো দিতে বড় ড্রামের মধ্যে অত্যন্ত বুদ্ধি করে বোতলগুলি রাখা হয়েছিল। নীল ড্রামগুলিকে বাইরে থেকে দেখে মনে হবে তার মধ্যে তরল কিছু রয়েছে। কিন্তু আদতে ছিল কাফ সিরাপের বোতল। ড্রামের উপর রাখা হয়েছিল চুনের বস্তা।
পুলিস ইতিমধ্যেই অপু দাস নামে একজনকে গ্রেপ্তার করেছে। ধৃত ওই লরিটির চালক। তার বাড়ি ত্রিপুরার উত্তর ধর্মনগর জেলায়। পুলিস সূত্রে খবর, লরিটি ত্রিপুরার আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল। বৈষ্ণবনগর থানার আইসি বিপ্লব হালদার জানিয়েছেন, লরির চালককে গ্রেপ্তার করে তদন্ত শুরু হয়েছে। এছাড়াও কে বা কারা জড়িত রয়েছে চক্রের সঙ্গে, আমরা খতিয়ে দেখছি।
অন্যদিকে, মঙ্গলবার সন্ধ্যায় ২০ লক্ষের জালনোট উদ্ধার করে বৈষ্ণবনগর থানার কুম্ভিরা ফাঁড়ির পুলিস। পুলিস সূত্রে খবর,বাংলাদেশ সীমান্ত লাগোয়া বাখরাবাদ গ্রাম পঞ্চায়েত এলাকার খোয়ারপাড়া গ্রামের বাসিন্দা রুবেল শেখ জেলে রয়েছেন। পুলিস তার বাড়িতে হানা দিলে ৫০০ ও ২০০ টাকার জালনোট উদ্ধার করে। সবগুলিই ছিল ‘এ’ গ্রেডের। তবে এই প্রথম এতো বেশি দুশো টাকার জালনোট উদ্ধার হল। পুলিস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।