Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

দেড় কিমি রাস্তার কাজের সূচনা

দেড় কিমি রাস্তার কাজের সূচনা
  • ২৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নকশালবাড়ি: শুক্রবার খড়িবাড়ি ব্লকের বুড়াগঞ্জের বাদলভিটার দেড় কিমি রাস্তার কাজের শিলান্যাস করলেন মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ। উপস্থিত ছিলেন খড়িবাড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা সুশমা মার্ডি, প্রদীপ মিশ্রা সহ অন্যরা। এনিয়ে কিশোরীবাবু বলেন, এই এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। এজন্য মহকুমা পরিষদের উদ্যোগে বিসিডব্লুর বরাদ্দ করা ১৯ লক্ষ ৭৯ হাজার টাকায় কাজ শুরু হয়েছে। তাতে কিছু রাস্তা পিচের করা হবে। কিছুটা মেরামত করা হবে। এতে এলাকার মানুষের যাতায়াতের সমস্যা মেটবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ