সংবাদদাতা, কান্দি: গ্রামের রাস্তা সম্প্রসারণে নিঃশর্তে জমিদানের ইচ্ছা প্রকাশ করলেন অধিকাংশ জমি মালিক। শনিবার সন্ধ্যায় খড়গ্রাম ব্লকের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয় এলাকার শতাধিক জমি মালিক হাজির হয়ে স্বেচ্ছায় জমিদানের কথা জানান। ওই এলাকায় প্রায় ১৬০০ মিটার রাস্তার সম্প্রসারণ হতে চলেছে। এরজন্য মুর্শিদাবাদ জেলা পরিষদ বরাদ্দ করেছে ৭৩ লক্ষ ২৪ হাজার ৬৭০ টাকা। ওই রাস্তা সম্প্রসারণ হলে বীরভূম ও মুর্শিদাবাদের অন্তত ছ’টি পঞ্চায়েতের বাসিন্দাদের সুবিধা হবে।
Advertisement
প্রসঙ্গত, খড়গ্রাম ব্লকের শেরপুর-বিষ্ণুপুর রাজ্য সড়কের জয়পুর থেকে পাতডাঙা পর্যন্ত গ্রাম সড়ক যোজনার একটি রাস্তা রয়েছে। এরপর সম্প্রতি পাতডাঙা গ্রামের কাছে দ্বারকা নদের উপর একটি কজওয়ে তৈরি হয়েছে। ওই কজওয়ে পার করার পর জেলা পরিষদের উদ্যোগে গতবছর একটি তিন কিলোমিটার রাস্তা তৈরি হয়। প্রায় এক কোটি ৩৭ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল এই রাস্তার জন্য। যদিও ভালো যোগাযোগ মাধ্যম তৈরির জন্য এরপর প্রায় ১৬০০ মিটার রাস্তার সম্প্রসারণের দরকার হয়ে পড়ে। স্থানীয় সিয়াটা গ্রাম থেকে ঝিল্লি গ্রাম পর্যন্ত এই রাস্তা সম্প্রসারণ হলে দুই জেলার ছ’টি পঞ্চায়েতের সুবিধা হবে। সম্প্রতি মুর্শিদাবাদ জেলা পরিষদ ওই ১৬০০ মিটার রাস্তা তৈরির টাকা বরাদ্দ করে। রাস্তার টেন্ডারও প্রকাশিত হয়েছে। ওই রাস্তার দু’ দিকে প্রায় এক মিটার করে চওড়া করা হবে। আর রাস্তার সম্প্রসারণের জন্য এদিন সন্ধ্যায় ওই এলাকার জমি মালিকদের সঙ্গে আলোচনায় বসেছিলেন এলাকার জনপ্রতিনিধি ও পঞ্চায়েত প্রতিনিধিরা। আলোচনাসভায় হাজির ছিলেন খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মধাক্ষ্য কামরেজ জামান সরকার, জেলা পরিষদ সদস্য শাশ্বত মুখোপাধ্যায় প্রমুখ। হাজির ছিলেন শতাধিক জমি মালিক। আলোচনা শেষে অধিকাংশ জমি মালিক রাস্তা সম্প্রসারণের জন্য স্বেচ্ছায় জমিদানের ইচ্ছা প্রকাশ করেন।
মণ্ডলপুর গ্রামের জমি মালিক বাসুদেব অধিকারী, খাসপুর গ্রামের গুরুপদ হালদার, ঝিল্লি গ্রামের দোয়েল মির, দীঘা গ্রামের মুর্শেদ আলি প্রমুখ জমি মালিকরা জানিয়েছেন, গ্রামের রাস্তা সম্প্রসারিত হবে এটা আনন্দের ব্যাপার। সামান্য জমির দিলে যদি এই সুবিধা পাওয়া যায় তাহলে তাঁরা নিঃশর্তে জমি দানে আগ্রহী। রাস্তার সম্প্রসারণ হলে চাষিরা সবথেকে উপকৃত হবেন বলে তাঁরা দাবি করেছেন।
স্থানীয় জেলা পরিষদ সদস্য শাশ্বতবাবু বলেন, অধিকাংশ চাষি নিঃশর্তে জমিদানে আগ্রহ দেখিয়েছেন। এই আলোচনার বিষয় প্রশাসনকে জানানো হবে। খড়গ্রাম বিধায়ক বলেন, এই রাস্তা সম্প্রসারণ হলে মুর্শিদাবাদ ও বীরভূমের অন্তত ছ’টি পঞ্চায়েতের বাসিন্দাদের সুবিধা হবে। বীরভূমের দুনিগ্রাম ও ভদ্রপুর পঞ্চায়েত এলাকার বাসিন্দারা মুর্শিদাবাদের খড়গ্রাম ও নবগ্রাম যাওয়ার একটি ভালো রাস্তা পাবেন।