প্রতিষ্ঠা: ১৮৯২ সাল
প্রতিষ্ঠা: ১৮৯২ সাল
ইতিহাস: ময়দানের অন্যতম ঐতিহ্যশালী ক্লাব ক্যালকাটা কাস্টমস। ১৯০৮ সালে আইএফএ শিল্ডে রানার্স হয় তারা। স্বাধীনতার আগে আরও তিনবার শিল্ড ফাইনালে উঠলেও খেতাব অধরাই থাকে। মূলত বুট পরিহিত ব্রিটিশরাই কাস্টমসে খেলতেন। ঘরোয়া লিগে বরাবরই বড় দলের গাঁট তারা। গত বছর কলকাতা লিগে কোচ বিশ্বজিত্ ভট্টাচার্যের কোচিংয়ে সুপার সিক্সেও পৌঁছয় ক্যালকাটা কাস্টমস। ফুটবলের পাশাপাশি হকিতেও নজরকাড়া সাফল্য রয়েছে কাস্টমসের।
উল্লেখযোগ্য ফুটবলার: গত মরশুমের ১৩ জন ফুটবলার দল ছেড়েছেন। কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের সামনে এবার নতুন চ্যালেঞ্জ। কয়েকজন সিনিয়র ফুটবলারের পাশাপাশি বেশ কিছু প্রতিভাবানকে সই করানো হয়েছে। অমিত চক্রবর্তী, শ্লোক তিওয়ারি, অর্নেন্দু দত্ত, সুময় সোমদের দিকে নজর রাখতেই হবে।
কোচের মন্তব্য: দলের খোলনলচে পাল্টে গিয়েছে। সেট হতে কিছুটা সময় লাগবেই। শুক্রবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে প্রথম ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু প্রস্তুতি ম্যাচে দলকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আশা করি, ফুটবলাররা হতাশ করবে না। জর্জকে হারাতে পারলে ছেলেদের আত্মবিশ্বাস বাড়বে। তাই রক্ষণ অটুট রাখাই প্রধান লক্ষ্য। সেই সঙ্গে মাঝমাঠ ও আক্রমণভাগের মধ্যে চমৎকার সমম্বয় গড়ে তোলাও খুবই গুরুত্বপূর্ণ।
সেরা পারফরম্যান্স: গতবার সুপার সিক্সে পৌঁছনো।
লক্ষ্য: ধারাবাহিকতা বজায় রাখা।