Bartaman Logo
২১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপে দেড় লক্ষের কুরাসাও

২০১৮ সালে বিশ্বকাপ খেলে চমক দিয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষের আইসল্যান্ড। সেই রেকর্ড এবার ভেঙে দিল কুরাসাও। দেড় লক্ষ জনবসতির এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটিই এখন বিশ্বকাপে খেলা ক্ষুদ্রতম দেশ।

বিশ্বকাপে দেড় লক্ষের কুরাসাও
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

কিংস্টন: ২০১৮ সালে বিশ্বকাপ খেলে চমক দিয়েছিল প্রায় সাড়ে তিন লক্ষের আইসল্যান্ড। সেই রেকর্ড এবার ভেঙে দিল কুরাসাও। দেড় লক্ষ জনবসতির এই ক্যারিবিয়ান দ্বীপরাষ্ট্রটিই এখন বিশ্বকাপে খেলা ক্ষুদ্রতম দেশ। মঙ্গলবার জামাইকার বিরুদ্ধে গোলশূন্য ড্র করতেই অধরা মাধুরী লাভ হয় তাদের। অপরাজিত থেকে কনকাকাফের গ্রুপ-এইচের শীর্ষে রয়েছে কুরাসাও। ৬ ম্যাচে তাদের সংগ্রহ ১২ পয়েন্ট।

Advertisement

ফিফা র‌্যাঙ্কিংয়ে ৮২ নম্বরে রয়েছে কুরাসাও। তাদের এই ইতিহাস গড়ার পিছনে রয়েছেন কিংবদন্তি ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। অতীতে নেদারল্যান্ডস, বেলজিয়াম, সার্বিয়ার জাতীয় দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন তিনি। এই অ্যাডভোকাটের তত্ত্বাবধানে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছে ছোট্ট দেশটি। 
এদিকে, দীর্ঘ ৫২ বছর পর বিশ্বকাপের যোগ্যতা অর্জন করল হাইতি। ১৯৭৪ সালে শেষবার তারা মেগা আসরে খেলেছিল। মঙ্গলবার নিকারাগুয়াকে ২-০ ব্যবধানে হারিয়ে দীর্ঘদিনের খরা কাটাল হাইতি। উল্লেখ্য, সম্প্রতি দেশের মধ্যে সংঘর্ষে বিধ্বস্ত হাইতি। নিরাপত্তার কারণে দেশের মাটিতে বাছাই পর্বের ম্যাচ পর্যন্ত খেলতে পারেনি তারা। দেড় বছর আগে দায়িত্ব নিলেও অচলাবস্থায় এখনও একবারও হাইতিতে ঢুকতে পারেননি কোচ সেবাস্তিয়েন মিগনে।

Advertisement
সম্পর্কিত সংবাদ