Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

বিরাট-রোহিতকে নিয়ে বার্তা কামিন্সের

দেওয়াল লিখন অনেকেই পড়তে চাইছেন। আর যাই হোক, বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার আর খুব বেশি বাকি নেই। ২০২৭ বিশ্বকাপকে তাঁরা পাখির চোখ করেছেন।

বিরাট-রোহিতকে নিয়ে বার্তা কামিন্সের
  • ১৬ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সিডনি: দেওয়াল লিখন অনেকেই পড়তে চাইছেন। আর যাই হোক, বিরাট কোহলি ও রোহিত শর্মার আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার আর খুব বেশি বাকি নেই। ২০২৭ বিশ্বকাপকে তাঁরা পাখির চোখ করেছেন। সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে কিনা, তা সময় বলবে। অনেক কিছু নির্ভর করছে অস্ট্রেলিয়া সফরের পারফরম্যান্সের উপর। 

Advertisement

ভারত-অস্ট্রেলিয়া একদিনের সিরিজে আকর্ষণের কেন্দ্রে রোহিত-কোহলি। দেড় দশকের বেশি সময় ধরে কোহলি খেলছেন ডনের দেশে। উপহার দিয়েছেন বহু স্মরণীয় ইনিংস। শচীন তেন্ডুলকরের পর আর কোনও ভারতীয় ব্যাটারের যদি ক্যাঙারু মুলুকে কদর থাকে, তাহলে অবশ্যই তিনি কোহলি। আসন্ন সিরিজ রোহিতের কেরিয়ারের পক্ষেও গুরুত্বপূর্ণ। নেতৃত্ব হারিয়ে এখন তিনি শুধুই টিম ম্যান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাফল্য না পেলে তাঁকে কিন্তু ভিআরএস নিতে বাধ্য করা হতে পারে। অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স অন্তত তেমনটাই ভাবছেন। চোটের কারণে তিনি অবশ্য এই সিরিজে নেই। তবে দেশের ক্রিকেটপ্রেমীদের উদ্দেশে তিনি বলেছেন, ‘হয়তো অস্ট্রেলিয়ার মাটিতে এটাই রোহিত-কোহলিকে দেখার শেষ সুযোগ। গত ১৫ বছরে ওরা প্রায় সব সিরিজেই খেলেছে। অস্ট্রেলিয়ানদের কাছে আলাদা আবেগ রয়েছে দু’জনের। বিপুল সমর্থন পেয়েছে ওরা। এবারও তার অন্যথা হবে না। আমার মনে হয়, অনেকেই মাঠে আসবেন রোহিত-কোহলিকে দেখার জন্য।’
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে না পারার আক্ষেপ ঝরে পড়েছে কামিন্সের কণ্ঠে। তারকা পেসারের কথায়, ‘ভারতের বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে খেলতে না পারা সত্যিই হতাশার। প্রচুর দর্শক মাঠে আসবেন। আমি এই সিরিজটা খুব মিস করব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ