Bartaman Logo
১২ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

অশোধিত তেলের দর ফের বাড়ল

কিছুতেই ইরানকে বাগে আনা যাচ্ছে না। তাই চাপ বাড়াতে ইরানের বন্দরগুলির উপর অবরোধের মেয়াদ আরও বাড়ানোর চিন্তাভাবনা করেছে আমেরিকা। ট্রাম্পের এই ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে।

অশোধিত তেলের দর ফের বাড়ল
  • ১ মে, ২০২৬ ১৪:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: কিছুতেই ইরানকে বাগে আনা যাচ্ছে না। তাই চাপ বাড়াতে ইরানের বন্দরগুলির উপর অবরোধের মেয়াদ আরও বাড়ানোর চিন্তাভাবনা করেছে আমেরিকা। ট্রাম্পের এই ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম ৭ শতাংশ বেড়েছে। 

Advertisement

নতুন করে অবরোধের মেয়াদ বাড়ানো হবে না, এই আশায় একটা সময় ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১২৪ ডলারে নেমে আসে। বৃহস্পতিবার আবার তা ১২৬.৪ ডলারে পৌঁছে গিয়েছে। উল্লেখ্য, যুদ্ধ শুরুর আগে গত ২৭ ফেব্রুয়ারি ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৭৮ ডলার। 
দীর্ঘ আলোচনার পরেও ইরানের সঙ্গে শান্তিচুক্তি চূড়ান্ত করতে পারেনি আমেরিকা। ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-এর খবর অনুযায়ী, ইরান যাতে আমেরিকার শর্ত মেনে চুক্তি করে, সেটাই চাইছে ওয়াশিংটন। তাই ট্রাম্পের নির্দেশে ইরানের তেল রপ্তানি কমানোর জন্য চাপ বাড়ানো শুরু করেছে মার্কিন প্রশাসন। অন্যদিকে, ‘অ্যাক্সিয়স’-এর খবর, হরমুজ নিয়ে অচলাবস্থা কাটাতে নতুন করে ইরানের উপর হামলার প্রস্তুতি শুরু করেছে মার্কিন সেনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ