Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

১০০ ডলার ছাড়াল অশোধিত তেলের দর! প্রচুর রোজগার হবে আমেরিকার: ট্রাম্প

যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার একাধিক তেল ভাণ্ডার হামলা চালাচ্ছে ইরান। তারমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছে তারা

১০০ ডলার ছাড়াল অশোধিত তেলের দর! প্রচুর রোজগার হবে আমেরিকার: ট্রাম্প
  • ১৩ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: যুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার একাধিক তেল ভাণ্ডার হামলা চালাচ্ছে ইরান। তারমধ্যেই হরমুজ প্রণালী দিয়ে পণ্যবাহী জাহাজের যাতায়াত বন্ধ করে দিয়েছে তারা। এর জেরে দ্রুত বাড়ছে জ্বালানির দাম। বৃহস্পতিবার অপরিশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম ব্যারেল প্রতি ১০০ মার্কিন ডলার ছাড়িয়ে গিয়েছে। এই মূল্যবৃদ্ধির ধাক্কায় বিশ্ব অর্থনীতি ও আন্তর্জাতিক বাজার বেসামাল হতে পারে বলে আশঙ্কা তথ্যভিজ্ঞ মহলের। যদিও তেলের দাম নিয়ে মাথা ঘামাতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তাঁর বার্তা, ‘সারা বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক দেশ আমেরিকা। তাই তেলের দাম বাড়লে আমরা প্রচুর অর্থ রোজগার করব।’ যদিও এটা নিয়ে তিনি গুরুত্ব দিচ্ছেন না।  মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ইরান যাতে পরমাণু অস্ত্র না পায়, তা নিশ্চিত করাই তাঁর অগ্রাধিকার বলে জানিয়েছেন ট্রাম্প।

Advertisement

পরিসংখ্যান বলছে, হরমুজ প্রণালীতে পণ্যবাহী জাহাজে ইরানি হানার পর একধাক্কায় তেলের দাম ৯ শতাংশের বেশি বেড়েছে। এছাড়া, মার্কিন অপরিশোধিত তেলের দামও ব্যারেল প্রতি ৯৫ ডলার ছাড়িয়েছে। 
সংবাদ সংস্থা সূত্রে খবর, ইরানি হামলার পালটা ৪০ কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি। জরুরি পরিস্থিতিতে অচলাবস্থা কাটাতে এর আগে কখনও একসঙ্গে এতটা জ্বালানি ছাড়েনি এই সংস্থা। পাশাপাশি, আমেরিকারও মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে আগামী সপ্তাহে তাদের কৌশলগত পেট্রলিয়াম ভাণ্ডার থেকে ১ হাজার ৭২০ লক্ষ ব্যারেল তেল ছাড়তে চলেছে। 
 এদিকে, তেলের দাম বৃদ্ধির জেরে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর মূল্যও চড়ছে। আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের পূর্বভাস, বছরজুড়ে জ্বালানির দাম ১০ শতাংশের বেশি বৃদ্ধি পেলে আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি দশমিক ৪ শতাংশ বাড়বে।  

Advertisement
সম্পর্কিত সংবাদ