Bartaman Logo
১০ জুন, ২০২৬

আইইডি বিস্ফোরণে হত সিআরপিএফ জওয়ান

আইইডি বিস্ফোরণে হত সিআরপিএফ জওয়ান
  • ১৫ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রৌরকেল্লা: ওড়িশা-ঝাড়খণ্ড সীমানায় ফের মাওবাদীদের নিশানায় নিরাপত্তা বাহিনী। শনিবার ভোরে আইইডি বিস্ফোরণে মৃত্যু হল সিআরপিএফের এক অ্যাসিস্ট্যান্ট সাব-ইনসপেক্টরের। জানা গিয়েছে, ওড়িশার সুন্দরগড় জেলার কে বালাং থানা চত্বরের বাঙ্কো জঙ্গলে এদিন সকালে তল্লাশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। হঠাৎ করেই মাটিতে লুকিয়ে রাখা আইইডি বিস্ফোরণ ঘটে। তার জেরে গুরুতর জখম হন এএসআই সাতওয়ান সিং (৩৪)। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালে তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, ঝাড়খণ্ড সীমানার সিংভূম জেলার ১৩৪ সিআরপিএফ ব্যাটালিয়নে সাতওয়ান কর্মরত ছিলেন। বর্তমানে গোটা এলাকাজুড়ে তল্লাশি চালাচ্ছে বাহিনী। এর আগে গত ২৭ মে বাঙ্কো জঙ্গল চত্বর থেকেই শিল্পাঞ্চলে ব্যবহৃত বিস্ফোরক লুট করে মাওবাদীরা। তারপর থেকে ওই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করে বাহিনী।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ