Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ঝাড়গ্রাম রাজবাড়ির রাধারমনজিউ মন্দিরে জন্মাষ্টমী পুজোয় ভক্তের ঢল

ঝাড়গ্ৰাম রাজবাড়ির কুলদেবতা রাধারমনজিউ। রাজবাড়ির মন্দিরে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। শনিবার সকাল থেকে প্রথা ও রীতি মেনে  মহিলারা মন্দিরে পুজো দেন।

ঝাড়গ্রাম রাজবাড়ির রাধারমনজিউ মন্দিরে জন্মাষ্টমী পুজোয় ভক্তের ঢল
  • ১৭ আগস্ট, ২০২৫ ১৮:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্ৰাম: ঝাড়গ্ৰাম রাজবাড়ির কুলদেবতা রাধারমনজিউ। রাজবাড়ির মন্দিরে প্রতিবারের মতো এবারও ধুমধাম করে জন্মাষ্টমীর পুজো হচ্ছে। শনিবার সকাল থেকে প্রথা ও রীতি মেনে  মহিলারা মন্দিরে পুজো দেন। রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার ভক্তদের জন্য খুলে দেওয়া হয়। ঝাড়গ্ৰাম রাজবাড়ির সদস্যরা শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন। জেলাজুড়ে বৈষ্ণব আন্দোলনের ঢেউ এক সময় রাজবাড়িতেও এসে পৌঁছয়। রাজবাড়ির মন্দিরে নীলমাধব রাধারমনজিউ রূপে পূজিত হতে শুরু করেন। ঐতিহ্যবাহী বর্তমান রাজবাড়ি নির্মাণের সময় মন্দিরটিও নির্মাণ করা হয়েছিল। রাজবাড়ির সদস্যরা সেই সময় থেকে শাক্ত উপাসনার সঙ্গেই বিষ্ণুরও উপাসনা শুরু করেন। শতবর্ষ ধরে বৈষ্ণব রীতিনীতি মেনেই কুলদেবতা রাধারমনজিউয়ের পুজো হয়ে আসছে। জন্মাষ্টমী উপলক্ষ্যে বিশেষ পুজোর আয়োজন করা হয়। প্রতিবারের মতো এবারও প্রথা ও রীতি মেনে পুজো হয়েছে। ঝাড়গ্রাম রাজ পরিবারের সদস্য বিক্রমাদিত্য মল্লদেব বলেন, রাজবাড়ির রীতিনীতি মেনেই এখানে জন্মাষ্টমীর পুজো হয়। রাজবাড়ির মধ্যেই রাধারমন‌঩জিউয়ের মন্দির রয়েছে। শ্রীকৃষ্ণ এখানে রাধারমনজিউ রূপে পূজিত হন। ঝাড়গ্রাম জেলার বাসিন্দারাই শুধু নন, পার্শ্ববর্তী রাজ্য ঝাড়খণ্ড থেকে ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসেন। পুজোর সময় রাজবাড়ির প্রধান প্রবেশদ্বার সকলের জন্য খুলে দেওয়া হয়। ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাসিন্দা গৃহবধূ তিথি দাস বলেন, জন্মাষ্টমীতে ঝাড়গ্রাম রাজবাড়ির রাধারমনজিউয়ের মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা ছিল। ঠাকুরের কৃপায় পুজো দিয়ে এতদিনে সেই ইচ্ছা পূরণ করতে পারলাম। ঝাড়গ্ৰাম শহরের বাসিন্দা সুধাংশু কর্মকার বলেন, রাধারমন‌঩জিউয়ের মন্দিরে স্ত্রীর সঙ্গে পুজো দিতে এসেছি। মন্দির দর্শনের সঙ্গে রাজবাড়িটাও দেখা হয়ে গেল। • নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ