Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

ছটপুজোয় নবদ্বীপের বিভিন্ন ঘাটে ভিড়

মঙ্গলবার নবদ্বীপের বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হল ছটপুজো। সূর্যদেবের উপাসনা ঘিরে নবদ্বীপের ফাঁসিতলা ঘাট, রানির ঘাট, শ্রীবাসঅঙ্গন ঘাট, ফরেস্টডাঙার চৌধুরীপাড়ার রেলব্রিজ সংলগ্ন ঘাট সহ বিভিন্ন ঘাটে ছটপুজো উপলক্ষ্যে অসংখ্য পুণ্যার্থী ভিড় করেছিলেন

ছটপুজোয় নবদ্বীপের বিভিন্ন ঘাটে ভিড়
  • ২৯ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নবদ্বীপ: মঙ্গলবার নবদ্বীপের বিভিন্ন ঘাটে অনুষ্ঠিত হল ছটপুজো। সূর্যদেবের উপাসনা ঘিরে নবদ্বীপের ফাঁসিতলা ঘাট, রানির ঘাট, শ্রীবাসঅঙ্গন ঘাট, ফরেস্টডাঙার চৌধুরীপাড়ার রেলব্রিজ সংলগ্ন ঘাট সহ বিভিন্ন ঘাটে ছটপুজো উপলক্ষ্যে অসংখ্য পুণ্যার্থী ভিড় করেছিলেন। সোমবার সন্ধ্যায় সূর্য ডোবার সময় তাঁরা সূর্যদেবকে আমন্ত্রণ জানিয়ে পুজো দেন। মঙ্গলবার ভোর থেকে ফের গঙ্গার ঘাটে গিয়ে সূর্য ওঠা পর্যন্ত সূর্যদেবের উদ্দেশে পুজো করেন। তিনদিন ধরে নিরামিষ খেয়ে সোমবার থেকে উপবাস করে এই পুজো করেন তাঁরা। পুজোকে কেন্দ্র করে নবদ্বীপের পুরসভা সংলগ্ন কাদোর পাড়া, পানডাঙা এবং হাড়িপাড়া সেজে উঠেছে। চৌধুরীপাড়ার বাসিন্দা তথা মাজদিয়া পানশিলা পঞ্চায়েতের সদস্য সুরজ চৌধুরী বলেন, বিহারে বসবাসের সময় থেকেই এই পুজোয় নিয়ম পালন করে আসছি। আমরা প্রতিবছর নিষ্ঠার সঙ্গে ছটপুজো করে থাকি। পুজোকে কেন্দ্র করে আমাদের সম্প্রদায়ের মানুষজন আনন্দে মেতে ওঠেন। বাড়ির ছোট-বড় সদস্যরা সবাই নতুন জামাকাপড় পড়ে গঙ্গার ঘাটে পুজো দিতে যান। -নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ