Bartaman Logo
৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জন্মাষ্টমীর আগে গোপালের সাজের সামগ্রী কিনতে বাজারে ব্যাপক ভিড়

জন্মাষ্টমী এগিয়ে আসতেই জমে উঠছে কৃষ্ণনগরের বাজার। গোপালকে সাজিয়ে পুজো করার প্রস্তুতিতে ব্যস্ত বহু পরিবার।

জন্মাষ্টমীর আগে গোপালের সাজের সামগ্রী  কিনতে বাজারে ব্যাপক ভিড়
  • ৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কৃষ্ণনগর: জন্মাষ্টমী এগিয়ে আসতেই জমে উঠছে কৃষ্ণনগরের বাজার। গোপালকে সাজিয়ে পুজো করার প্রস্তুতিতে ব্যস্ত বহু পরিবার। আর সেই কারণে জন্মাষ্টমীর আগে গোপালের পোশাক, গয়না থেকে শুরু করে পাগড়ি, সোফা, সিংহাসন—বিভিন্ন সাজসজ্জার সামগ্রী কিনতে বাজারে উপচে পড়ছে ক্রেতাদের ভিড়।

Advertisement

কৃষ্ণনগরের পোস্ট অফিস মোড়ে জন্মাষ্টমী উপলক্ষে বসেছে একের পর এক দোকান। সারি সারি দোকানে সাজানো রয়েছে গোপালের রকমারি পোশাক, অলংকার, পাগড়ি, কুশান, সোফা, সিংহাসন-সহ নানা সাজের সামগ্রী। পাশাপাশি রয়েছে পিতলের গোপালের মূর্তিও। সকাল থেকেই ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে দোকানগুলিতে। নিজের পছন্দ ও সাধ্য অনুযায়ী গোপালের জন্য সাজের সামগ্রী কিনছেন তাঁরা।
বিক্রেতাদের কথায়, জন্মাষ্টমীর আগে প্রতি বছরই গোপালের সাজের সামগ্রীর চাহিদা বাড়ে। এ বারও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন সাইজ ও ডিজাইনের পোশাক রাখা হয়েছে দোকানগুলিতে। গোপালের জামার দাম শুরু হচ্ছে মাত্র ১০ টাকা থেকে। সাইজ, কাপড় ও ডিজাইন অনুযায়ী সেই জামার দাম বেড়ে প্রায় ৬০০ টাকা পর্যন্ত হয়েছে। এছাড়া গোপালের মূর্তির দাম শুরু হচ্ছে প্রায় ২৫০ টাকা থেকে। চাহিদা অনুযায়ী বিভিন্ন দামের সামগ্রীই বাজারে পাওয়া যাচ্ছে।
শিউলি সাহা নামে এক ক্রেতার কথায়, জন্মাষ্টমীর দিন গোপালকে নতুন জামা পরিয়ে সাজিয়ে পুজো করার আনন্দই আলাদা। তাই পছন্দের জামা, গয়না ও অন্যান্য সাজের সামগ্রী কিনতে এসেছি। দামও সাধ্যের মধ্যেই আছে।
শম্পা দত্ত নামে এক বিক্রেতা বলেন,  সকাল থেকে ভালই ক্রেতা আসছে।  ঠাকুরের অনেক ধরনের সাজ, গয়না সব রয়েছে। গোপালের জামা, পাগড়ির ভালো   চাহিদা আছে। গোপালের সাজের নানা সামগ্রী কিনতে বাজারে বাড়ছে ভিড়। জন্মাষ্টমী যত এগিয়ে আসছে, ততই বাড়ছে কেনাকাটার ব্যস্ততা।     কৃষ্ণনগরে জন্মাষ্টমীর কেনাকাটা।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ