Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গাজোলে ডিভাইডারের রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তা পারাপার, প্রাণহানির আশঙ্কা

মালদহের গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তা পারাপারের অভিযোগ উঠেছে

গাজোলে ডিভাইডারের রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তা পারাপার, প্রাণহানির আশঙ্কা
  • ১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, পুরাতন মালদহ: মালদহের গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কের ডিভাইডারের রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তা পারাপারের অভিযোগ উঠেছে। বিশেষ করে সংশ্লিষ্ট সড়কের বিদ্রোহী মোড় থেকে হাজি নাকু স্কুলের মাঠ হয়ে ব্লক ক্যাম্পাস সংলগ্ন এলাকার রাস্তায় পথচারীদের একাংশ জীবনের ঝুঁকি নিয়ে নিত্যদিন এভাবেই যাচ্ছেন বলে দাবি স্থানীয়দের। অনেক অভিভাবক শিশুদের হাঁটিয়ে ওই পথ অতিক্রম করছেন। সেই সময় আচমকা দ্রুতগতিতে গাড়ি চলে এলে বড় দুর্ঘটনার আশঙ্কা। পুলিস, প্রশাসনের নজরদারির দাবি জানিয়েছেন বাসিন্দাদের একাংশ।

Advertisement

গাজোল সদর বেশ জনবহুল। ওই রুটে মালদহ-বালুরঘাট আপ-ডাউন এবং অনেক লরি সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। ওই রোডের একদিকে ব্লক প্রশাসনের অফিস, বিভিন্ন মার্কেট, খেলার মাঠ রয়েছে। অন্যদিকে হাইস্কুল, থানা এবং হাট যাওয়ার রাস্তা, বিভিন্ন দোকান। দুর্ঘটনা রুখতে রোডের মাঝে ডিভাইডার এবং রেলিং দেওয়া। ওই রেলিংয়ের ফাঁক গলে পথচারীদের একাংশ চলে যাচ্ছেন বলে অভিযোগ।
গাজোলের বাসিন্দা বাবলা সরকার বলেন, ওই সড়কের বিভিন্ন জায়গা ব্যারিকেড দিয়ে বন্ধ থাকে। তবুও ফাঁক দিয়ে অনেকেই চলে যায়। তাঁরা প্রাণ হাতে নিয়ে চলাফেরা করছেন। যখন দুর্ঘটনা ঘটবে, দায় কে নেবে? পুলিস, প্রশাসনের এখন থেকেই সতর্ক হওয়া উচিত। গাজোলের খারনুনা প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক গদাধর রায় বলেন, রেলিং দেওয়ার উদ্দেশ্য হল মানুষ যেন রাস্তা পারাপার না করে। কিন্তু অনেকে চলে যাচ্ছেন। প্রশাসনের ঠিক করে দেওয়া রাস্তা দিয়েই যাতায়াত করা উচিত। ব্লক প্রশাসনের অফিস আমরা করলাভিটা হয়ে ঘুরে যাই। গাজোল ট্রাফিক বিভাগের এক আধিকারিক বলেন, আগে রেলিং এর ফাঁক বন্ধ করা হয়েছিল। এবার বাঁশ দিয়ে বন্ধ করে দেওয়া হবে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।  রেলিংয়ের ফাঁক দিয়ে রাস্তা পারাপার। মালদহের গাজোলে ৫১২ নম্বর জাতীয় সড়কে তোলা ছবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ