Bartaman Logo
৫ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পাথরপ্রতিমায় কুমিরের আতঙ্ক

নদীবাঁধ টপকে গ্রামের পুকুরে ঢুকে পড়ল কুমির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সুরেন্দ্রগঞ্জে, গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়।

পাথরপ্রতিমায় কুমিরের আতঙ্ক
  • ৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাকদ্বীপ: নদীবাঁধ টপকে গ্রামের পুকুরে ঢুকে পড়ল কুমির। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার জি-প্লট গ্রাম পঞ্চায়েতের সুরেন্দ্রগঞ্জে, গঙ্গাঘাট সংলগ্ন এলাকায়। সোমবার সন্ধ্যার সময় স্থানীয় এক বাসিন্দা প্রথমে একটি কুমিরটিকে লোকালয়ের মাঠে ঘোরাফেরা করতে দেখেন। পরে সেটি পুকুরে নেমে যায়। এরপরই তিনি বিষয়টি গ্রামবাসীদের জানান। কিছুক্ষণের মধ্যেই এই খবর চারিদিকে ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন। খবর দেওয়া হয় বনদপ্তরে। কিছুক্ষণের মধ্যেই বনদপ্তরের কর্মীরা এসে জাল পেতে কুমিরটিকে ধরেন। কুমিরটি সুস্থ রয়েছে। স্বাস্থ্যপরীক্ষা করার পর সেটিকে আবার নদীতে ছেড়ে দেওয়া হবে। তবে এদিন বনদপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। গ্রামবাসীদের দাবি, লোকালয়ে বারবার কেন কুমির ঢুকে পড়ছে, সেদিকে বনদপ্তরকে নজর দিতে হবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ