Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লোকালয়ের খালে ধরা পড়ল কুমির

ফলতার গিলেতলা এলাকায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক কুমির।

লোকালয়ের খালে ধরা পড়ল কুমির
  • ১৯ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ফলতার গিলেতলা এলাকায় ধরা পড়ল একটি পূর্ণবয়স্ক কুমির। শুক্রবার সকালে জোয়ারের সময়ে হুগলি নদী থেকে কোনওভাবে ওই এলাকার একটি খালে ঢুকে পড়ে কুমিরটি। স্থানীয় বাসিন্দারা প্রাণীটিকে দেখতে পেয়ে বনবিভাগের কর্মীদের খবর দেন। তাঁরা এসে কয়েক ঘণ্টার চেষ্টায় দড়ি দিয়ে বেঁধে কুমিরটিকে নিয়ে যান। তবে খালে কুমির দেখা দেওয়ায় সাময়িক আতঙ্ক তৈরি হয়েছিল এলাকাবাসীদের মধ্যে। কুমিরটি প্রায় ৮ ফুট লম্বা বলে জানা গিয়েছে। প্রাণীটির স্বাস্থ্যপরীক্ষা করে বিকেলে সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হয়।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ