Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া

২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট। কাতারে পৌঁছেছিল সেমি-ফাইনালে।

বিশ্বকাপের মূলপর্বে ক্রোয়েশিয়া
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

রিজেকা: ২০১৮ বিশ্বকাপের ফাইনালিস্ট। কাতারে পৌঁছেছিল সেমি-ফাইনালে। এবার ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের একটি ম্যাচ বাকি থাকতেই ইউরোপের তৃতীয় দেশ হিসেবে মূলপর্বের টিকিট নিশ্চিত করল ক্রোয়েশিয়া। শুক্রবার ঘরের মাঠে শুরুতে পিছিয়ে পড়েও ফারো আইল্যান্ডকে ৩-১ গোলে হারালেন লুকা মডরিচরা। ক্রোটদের হয়ে জাল কাঁপান যথাক্রমে জসকো গভারদিওল, পিটার মুসা ও নিকোলা ভ্লাসিচ। দিনের অপর ম্যাচে নেদারল্যান্ডসকে রুখে দিল পোল্যান্ড। ফলে সরাসরি বিশ্বকাপের টিকিট নিশ্চিতের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে ডাচদের। শুক্রবার ঘরের মাঠে জাকুব কামিনস্কির গোলে প্রথমার্ধে লিড নেয় পোলিশরা। তবে দ্বিতীয়ার্ধেই শুরুতেই নেদারল্যান্ডসকে সমতায় ফেরান মেম্ফিস ডিপে। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি’তে শীর্ষস্থান ধরে রাখল ডাচ ব্রিগেড। আর সমসংখ্যক ম্যাচে পোল্যান্ডের সংগ্রহ ১৪।

Advertisement

এদিকে, অ্যাওয়ে ম্যাচে লুক্সেমবার্গকে হারিয়ে সরাসরি বিশ্বকাপ টিকিট নিশ্চিতের আশা জিইয়ে রাখল জার্মানি। অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে জিতল জুলিয়ান নাগলসম্যান-ব্রিগেড। জোড়া গোলে ম্যাচের নায়ক নিক ওয়াল্টারমেড। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ এ’তে শীর্ষস্থান ধরে রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর সমসংখ্যক ম্যাচে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে স্লোভাকিয়া। আগামী ১৭ নভেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে দু’দল। সেই ম্যাচে ড্র করলেই মূলপর্বের টিকিট নিশ্চিত করবে জার্মানি।

Advertisement
সম্পর্কিত সংবাদ