Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

সমালোচকদের বিচারে সেরা

ফের জয়জয়কার ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের। এবার ক্রিটিক’স চয়েজ অ্যাওয়ার্ডের মঞ্চে।

সমালোচকদের বিচারে সেরা
  • ৬ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ফের জয়জয়কার ‘অ্যাডোলেসেন্স’ সিরিজের। এবার ক্রিটিক’স চয়েজ অ্যাওয়ার্ডের মঞ্চে। গত রবিবার ঘোষিত হল ৩১তম ক্রিটিক’স চয়েজ অ্যাওয়ার্ড। সেখানে সেরা ‘লিমিটেড সিরিজ’ বিভাগে পুরস্কৃত হয়েছে ‘অ্যাডোলেসেন্স’। এছাড়াও সেরা সহ অভিনেতা ও সেরা সহ অভিনেত্রীর পুরস্কারও পেয়েছে এই সিরিজ। সেরা সহ অভিনেতা হয়েছে শিশুশিল্পী ওয়েন কুপার। সহ অভিনেত্রীর পুরস্কার পেলেন ইরিন ডোহার্টি। সেরা বিদেশি ভাষার সিরিজ নির্বাচিত হয়েছে ‘স্কুইড গেম’। বিদেশি ভাষার ছবি বিভাগে পুরস্কৃত ‘দ্য সিক্রেট এজেন্ট’।

Advertisement

সেরা সিনেমার পুরস্কার পেয়েছে ওয়ার্নার ব্রাদার্সের ‘ওয়ান ব্যাটন আফটার আনাদার’। এই ছবির জন্যই সেরা পরিচালকের পুরস্কার পেলেন পাল থমাস অ্যান্ডারসন। শ্রেষ্ঠ অভিনেতা ও অভিনেত্রীর শিরোপা পেলেন যথাক্রমে টিমোথি শ্যালামি এবং জেসি বাকলে। চারটি বিভাগে পুরস্কার জিতেছে ‘সিনার্স’। উল্লেখযোগ্য, সেরা টক শো বিভাগের পুরস্কারটি। পেয়েছে ‘জিমি কিমেল লাইভ’। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জিমির বিবাদ দীর্ঘদিনের। পর্দায় তাঁকে নিয়ে কটাক্ষও করেন জিমি। পুরস্কার গ্রহণের পরও ট্রাম্পকে নিয়ে বিদ্রুপ করেছেন শিল্পী।

Advertisement
সম্পর্কিত সংবাদ