বিয়ের পর ‘টক্সিক’ ছবিতে অভিনয় করা নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী কিয়ারা আডবানি। তবে সেই বিতর্ক নিয়ে স্বামী সিদ্ধার্থ মলহোত্রা কখনো তাঁর সঙ্গে কোনো কথা বলেননি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই জানিয়েছেন অভিনেত্রী। বিয়ের পর কিয়ারা যে ধরনের চরিত্রে অভিনয় করছেন, তা নিয়ে সমাজমাধ্যমে নানা আলোচনা ও সমালোচনা হয়েছিল। বিশেষ করে ‘টক্সিক’ ছবিতে তাঁর অভিনয় ঘিরে আপত্তি জানিয়েছিলেন একাংশ। অনেকেরই প্রশ্ন ছিল, বিয়ের পর এমন চরিত্রে অভিনয় করা কতটা যুক্তিসংগত। তবে এই সমালোচনার প্রভাব তাঁদের ব্যক্তিগত সম্পর্কে পড়েনি বলেই জানিয়েছেন কিয়ারা।
Advertisement



