Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

রাশিয়ারই থাকবে ক্রিমিয়া, পুতিনকে স্বস্তি দিয়ে ঘোষণা ট্রাম্পের

২০১৪ সালের গোড়ার দিকে গায়ের জোরে ইউক্রেনের থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। জল্পনাকে সত্যি করে এই ইস্যুতে পুতিনের দেশের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রাশিয়ারই থাকবে ক্রিমিয়া, পুতিনকে স্বস্তি দিয়ে ঘোষণা ট্রাম্পের
  • ২৫ এপ্রিল, ২০২৫ ১৮:০৪
Prefer us on Google

ওয়াশিংটন: ২০১৪ সালের গোড়ার দিকে গায়ের জোরে ইউক্রেনের থেকে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। জল্পনাকে সত্যি করে এই ইস্যুতে পুতিনের দেশের পাশে দাঁড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিলেন তিনি। শুক্রবার ট্রাম্প ঘোষণা করেন, ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণেই থাকবে। ইউক্রেন-রাশিয়া চলতি যুদ্ধের মধ্যে মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা কিয়েভের জন্য বড় বার্তা বলে মত বিশেষজ্ঞদের।

Advertisement

ক্রিমিয়াকে ঘিরেই ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের ক্ষেত্র প্রস্তুত হয়েছিল। দু’দেশের মধ্যে শান্তি চুক্তি ভেস্তে যাওয়ার জন্য সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সরাসরি জানিয়ে দিলেন, রাশিয়ার িনয়ন্ত্রণেই থাকবে ক্রিমিয়া। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে ১০০ দিন পূর্ণ করেছেন ট্রাম্প। এই উপলক্ষ্যে একটি মার্কিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, সে সময় (২০১৪) সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট থাকলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কখনই ক্রিমিয়া দখল করতে পারতেন না। বর্তমান ট্রাম্পের কথায়, ‘বারাক হুসেন ওবামা (তৎকালীন প্রেসিডেন্ট) ক্রিমিয়াকে রাশিয়ার হাতে তুলে দিয়েছিলেন, আমি নয়। বরং আমি তখন প্রেসিডেন্ট থাকলে ওরা কখনই তা দখল করতে পারত না।’
তিনি ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে মেনে নিয়েছেন কি? এই প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘ক্রিমিয়া রাশিয়ারই থাকবে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে ও সবাইকে তা বুঝতে হবে।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ