নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: ক্রিকেটার অভিষেক পোড়েলের শুক্রবারও জামিন হল না। তিন দিনের পুলিশ হেপাজত কাটিয়ে শুক্রবার তাঁকে চুঁচুড়া আদালতে তোলা হয়। এদিন তাঁর আইনজীবী জামিনের আবেদন করলে, বিচারক তা খারিজ করে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন। বাংলা ও আইপিএলে দিল্লি ক্যাপিটলসে খেলা এই উইকেট কিপারকে গত মঙ্গলবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে ভিন রাজ্যে পাঠরতা মগরার এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ রয়েছে। অভিষেকের বাড়ি চন্দননগরে।



