Bartaman Logo
১৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

সিপিআইএম-এসইউসিআই এর কার্যালয়ে হামলা, প্রতিবাদে মিছিলের ডাক

কোচবিহার শহরে সিপিআইএম, এসইউসিআই এর জেলা দপ্তরে হামলাপ ঘটনা ঘটল

সিপিআইএম-এসইউসিআই এর কার্যালয়ে হামলা, প্রতিবাদে মিছিলের ডাক
  • ২৯ জুলাই, ২০২৬ ১১:২৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহার শহরে সিপিআইএম, এসইউসিআই এর জেলা দপ্তরে হামলাপ ঘটনা ঘটল। যা নিয়ে উত্তাল কোচবিহারের জেলা রাজনীতি। এই জোড়া হামলায় বিজেপির মদতে হয়েছে বলে অভিযোগ সিপিআইএমের। জেলা কার্যালয়ের এই হামলার প্রতিবাদে ধিক্কার মিছিলের ডাক দিয়েছে সিপিএমের কোচবিহার জেলা কমিটি। আজ বুধাবার কোচবিহার সিপিআইএমের জেলা কার্যালয় থেকে বিকেল ৫টায় শুরু হবে এই প্রতিবাদ মিছিল। 

Advertisement

পার্টির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মহানন্দ সাহা অভিযোগ করেন, মাঝরাতে কিছু দুষ্কৃতি আমাদের জেলা কার্যালয়ে হামলা চালায়। পার্টি অফিসে ঢিল ছোঁড়া হয়। ছিঁড়ে ফেলা হয় সমস্ত ফ্লেক্স, ব্যানার। 

পার্টি অফিসে  হামলার ঘটনায় একটি সিসি ক্যামেরা ফুটেজ সিপিআইএমের তরফে প্রকাশ করা হয়েছে। ভিডিওটির সত্যতা যাচাই করেনি বর্তমান। তবে ওই সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, কিছু দুষ্কৃতি মুখ ঢেকে মোটর বাইক নিয়ে সিপিআইএম জেলা কার্যালয়ে আসে। পার্টি অফিস লক্ষ্য করে মুহুর্মুহু ঢিল ছোঁড়ে তারা। পাশাপাশি সঙ্গে হামলা চলে কোচবিহারের এসইউসিআই জেলা কার্যালয়ে।

Advertisement
সম্পর্কিত সংবাদ