Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

আট বছরের বোনকে ধর্ষণ, খুনের অভিযোগ, ধৃত খুড়তুতো দাদা

উস্তিতে আট বছরের বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হল খুড়তুতো দাদাকে। ধৃতের নাম হবিবুল্লা লস্কর।

আট বছরের বোনকে ধর্ষণ, খুনের অভিযোগ, ধৃত খুড়তুতো দাদা
  • ১৮ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: উস্তিতে আট বছরের বোনকে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হল খুড়তুতো দাদাকে। ধৃতের নাম হবিবুল্লা লস্কর। সোমবার সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন ডায়মন্ডহারবার পুলিশ জেলার অতিরিক্ত সুপার মিতুনকুমার দে। ধৃতকে নিজেদের হেপাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, শিশু দিবসের দিন ওই শিশু খেলতে বেরিয়ে নিখোঁজ হয়ে যায়। চারদিকে খোঁজাখুঁজি করেন বাড়ির লোকজন। কিন্তু কোথাও পাওয়া যায়নি তাকে। অবশেষে পরের দিন ভোরে বাড়ির কিছুটা দূরে উদ্ধার হয় ওই শিশুর মৃতদেহ। উস্তি থানার পুলিশ তদন্তে নেমে মৃতের খুড়তুতো দাদাকে গ্রেফতার করে। অতিরিক্ত পুলিশ সুপার এদিন বলেন, চকোলেটের লোভ দেখিয়ে মেয়েটিকে নিয়ে গিয়ে প্রথমে ধর্ষণ এবং পরে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত। বিকৃত অবস্থায় দেহটি উদ্ধার করেছিল পুলিশ। এমন নৃশংসতার কারণ কী, সেটা জানা নেই। অভিযুক্তকে আমরা হেপাজতে নিয়েছি।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ