Bartaman Logo
২৭ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কুর্তোয়া, ফুটভলিতে মজলেন ইয়ামালরা

২০১০ সালে চ্যাম্পিয়ন। তারপর তিনটি আসরে রাউন্ড অব সিক্সটিনের বেশি এগতে পারেনি স্পেন। তবে মার্কিন মুলুকে সেই গাঁট টপকে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে লা রোহা ব্রিগেড।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কুর্তোয়া, ফুটভলিতে মজলেন ইয়ামালরা
  • ১০ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ক্যালিফোর্নিয়া: ২০১০ সালে চ্যাম্পিয়ন। তারপর তিনটি আসরে রাউন্ড অব সিক্সটিনের বেশি এগতে পারেনি স্পেন। তবে মার্কিন মুলুকে সেই গাঁট টপকে শেষ আটের টিকিট নিশ্চিত করেছে লা রোহা ব্রিগেড। এবার সামনে বেলজিয়াম। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে ফুটবলারদের ক্লান্তি আর ক্যালিফোর্নিয়ার বাড়তে থাকা গরম ভাবাচ্ছে কোচ লুই ডে লা ফুয়েন্তেকে। তাই শেষ আটের লড়াইয়ের আগে ফুটবলারদের তরতাজা রাখাই মূল লক্ষ্য স্পেন কোচের। তাই বৃহস্পতিবার অনুশীলনের শুরুতে ফুটভলিতে মাতলেন ইয়ামাল-গাবিরা। সেখানে রীতিমতো একে অপরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। এমনকি, এক পর্যায়ে সেই লড়াই ঘিরে চলে ধাক্কাধাক্কিও। যদিও পুরোটাই মজার ছলেই। আসলে এই স্পেন দলের টিম বন্ডিংই মূল অস্ত্র। তাতে ভর করেই বেলজিয়ামের চ্যালেঞ্জ টপকাতে মরিয়া ‘লা রোহা ব্রিগেড’।

Advertisement

পর্তুগালের দুই সুপার-সাবের কাঁধে ভর করে জয় ছিনিয়ে নেয় স্পেন। বেলজিয়ামের বিরুদ্ধে আবশ্য দলে খুব একটা পরিবর্তনের সম্ভাবনা কম। আপফ্রন্টে ওয়ারজাবালের পাশে দুই উইংয়ে শুরু করবেন ইয়ামাল আর বিয়েনা। একটু পিছনে ড্যানি ওলমো। তবে গত ম্যাচের নায়ক মিকেল মেরিনোকে আরও গেম টাইম দেওয়ার বিষয়ে ভাবনায় স্পেন কোচ। তাঁর কথায়, ‘দলের প্রতিটি ফুটবলার সেরাটা উজাড় করে দিচ্ছে। সকলেই নিজের দায়িত্ব সম্পর্কে ওয়াকিবহাল। দলের মধ্যে সুস্থ প্রতিযোগিতা চলছে। যা দলকে এগিয়ে যেতে সাহায্য করবে।’
এদিকে, স্পেনের বিরুদ্ধে ভালো ফলের ব্যাপারে আশাবাদী বেলজিয়াম কোচ কুর্তোয়া। দীর্ঘ ১১ বছর লা লিগায় খেলার সুবাদে স্পেন আপাতত তাঁর দ্বিতীয় বাড়ি। তবে বিশ্বকাপের আসরে বেলজিয়ামের সাফল্যের জন্য সেরাটা উজাড় করে দিতে কোনা কার্পণ্য করছেন না এই দুর্গপ্রহরী। বললেন, ‘স্পেন যথেষ্ট শক্তিশালী দল। ইউরো সেরা। তাই তাদের হারানোটা অবশ্যই বিশাল অঘটন হবে। আমরা আত্মবিশ্বাসী। ফুটবলে কোনো কিছুই অসম্ভব নয়।’

Advertisement
সম্পর্কিত সংবাদ