Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

স্ত্রী ও শ্বশুরকে খুন, জামাইকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত

স্ত্রী ও শ্বশুরকে খুনের ঘটনায় আগেই আদালত জামাইকে দোষী সাব্যস্ত করেছিল। শনিবার সাজা ঘোষণা করল বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট।

স্ত্রী ও শ্বশুরকে খুন, জামাইকে আমৃত্যু কারাদণ্ড দিল আদালত
  • ৩১ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: স্ত্রী ও শ্বশুরকে খুনের ঘটনায় আগেই আদালত জামাইকে দোষী সাব্যস্ত করেছিল। শনিবার সাজা ঘোষণা করল বারুইপুর ফাস্ট ট্র্যাক কোর্ট। রমেশ পণ্ডিত নামে ওই অপরাধীকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক কৃষ্ণেন্দু সরকার। সেই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, প্রমাণ লোপাটের অভিযোগে রমেশকে ছ’বছর সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছ’মাস কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

Advertisement

মামলার সরকারি আইনজীবী রথীন্দ্রনাথ নস্কর বলেন, ‘সুভাষগ্রামের সুকান্ত সরণির বাসিন্দা বাসুদেব গঙ্গোপাধ্যায়ের মেয়ে সুমিতা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হয়েছিল পেশায় দর্জি রমেশের। রমেশ তার মাকে নিয়ে ঘরজামাই হিসেবে শ্বশুরবাড়িতেই থাকতে শুরু করে। লকডাউনে রমেশের কাজ চলে যাওয়ার পর থেকে অশান্তি শুরু হয় পরিবারে। 
এর মধ্যেই শ্বশুরের বাড়ি তার নামে লিখে দেওয়ার জন্য চাপ দিতে শুরু করে রমেশ। অশান্তি সহ্য করতে না পেরে বাসুদেববাবু বাড়ি বিক্রি করে চলে যাবেন বলে ঠিক করেছিলেন। একথা জানতে পেরেই রমেশ ও তার মা মিলে বাবা ও মেয়েকে খুন করে। ২০২০ সালের ১১ জুলাই এই ঘটনা ঘটেছিল। তদন্তে নেমে সোনারপুর থানা দু’জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছিল। জেল হেফাজতে রেখে বিচার প্রক্রিয়া চলছিল। তার মধ্যেই সংশোধনাগারে রমেশের মায়ের মৃত্যু হয়। মামলা চলতে থাকে। মোট ২৬ জন সাক্ষ্য দিয়েছিলেন। সেই মামলারই রায় ঘোষণা করেছেন বিচারক।

Advertisement
সম্পর্কিত সংবাদ