নিজস্ব প্রতিনিধি, আসানসোল: নাবালিকা মেয়েকে মাদকজাতীয় দ্রব্য খাইয়ে ধর্ষণ! দোষী সাব্যস্ত হয়েছিলেন গুণধর বাবা। আজ, বুধবার তার সাজা শোনাল আসানসোল আদালত। শুধুই ধর্ষণ নয়, নিজের নাবালিকা মেয়েকেই গলায় ফাঁস লাগিয়ে নৃশংসভাবে শ্বাসরোধ করে ওই ব্যক্তি। সেই মামলায় মৃত্যুদণ্ডের সাজা পেলেন দোষী। ২০২৪ সালের ১৩ইমে হিরাপুর থানার নরসিংবাঁধ এলাকায় হাড়হিম করা এই ঘটনাটি ঘটে। সেদিন ভোরেই দোষী ব্যক্তির ঘরে চিৎকার শুরু হয়। তার, স্ত্রী চিৎকার করে বলেছিলেন বড় মেয়ের গলায় কালশিটে দাগ, চোখ ও কান দিয়ে রক্ত বের হচ্ছে। তারপরেও মেয়েকে হাসপাতালে নিয়ে যেতে চাইছেন না তার গুণধর স্বামী। বিষয়টি সকলের নজরে আসতেই পাড়া-প্রতিবেশীদের সহযোগিতায় নির্যাতিতার মা, তাকে নিয়ে হাসপাতালে যায়।



