Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

নেপালে বন্যা, পুজোর মরশুমে বুকিং বাতিলের আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের

নেপালে ভয়াবহ বন্যার জেরে দুর্গা পুজোর মরশুমে বুকিং বাতিলের আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই পর্যটকদের অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করা শুরু করছেন।

নেপালে বন্যা, পুজোর মরশুমে বুকিং বাতিলের আশঙ্কা পর্যটন ব্যবসায়ীদের
  • ২৬ আগস্ট, ২০২৬ ২০:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: নেপালে ভয়াবহ বন্যার জেরে দুর্গা পুজোর মরশুমে বুকিং বাতিলের আশঙ্কা করছেন পর্যটন ব্যবসায়ীরা। তাঁদের দাবি, প্রাকৃতিক বিপর্যয়ের খবর পাওয়া মাত্রই পর্যটকদের অনেকেই উদ্বিগ্ন হয়ে ফোন করা শুরু করছেন। কেউ কেউ আবার বুকিং বাতিল করবেন বলেও জানাচ্ছেন। ওই পর্যটকদের তড়িঘড়ি নেপাল বেড়াতে যাওয়ার পরিকল্পনা বাতিল না করে কিছুদিন অপেক্ষা করতে বলা হচ্ছে।

Advertisement

কিন্তু অনেকেরই সেপ্টেম্বরে অথবা পুজোর মাসে  বুকিং রয়েছে। তাঁদের একাংশ ইতিমধ্যেই নেপালে ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করার চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। সেক্ষেত্রে দক্ষিণ ভারতে ঘুরতে যেতে চাইছেন তাঁরা। এমনটা হলে পর্যটন ব্যবসা অনেকটাই মার খাবে বলে ট্যুর অপারেটর সংস্থার দাবি।

Advertisement
সম্পর্কিত সংবাদ