Bartaman Logo
২৬ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

জমি মাফিয়াকে সঙ্গে নিয়ে জলাশয় ভরাটের বিরোধিতা! নব্যেন্দুর তোপে বিজেপি

জলপাইগুড়ি শহরের ২১ নম্বর ওয়ার্ডে জলাশয় ভরাট নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দাগলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি নব্যেন্দু মৌলিক।

জমি মাফিয়াকে সঙ্গে নিয়ে জলাশয় ভরাটের বিরোধিতা! নব্যেন্দুর তোপে বিজেপি
  • ২৬ আগস্ট, ২০২৬ ১৬:৫৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ি শহরের ২১ নম্বর ওয়ার্ডে জলাশয় ভরাট নিয়ে এবার বিজেপির বিরুদ্ধে পালটা তোপ দাগলেন যুব কংগ্রেসের জেলা সভাপতি নব্যেন্দু মৌলিক। তাঁর অভিযোগ, জলাশয় ভরাটের প্রতিবাদে যাঁদের নিয়ে বিজেপি রাস্তা অবরোধ করেছিল, তাদের মধ্যে এক জমি মাফিয়াও ছিলেন। ওই ব্যক্তি অতীতে আকছাড় জলাশয় ভরাট করেছেন। এমনকী জমির ভুয়ো কাগজপত্র তৈরিতেও সিদ্ধহস্ত তিনি। 

Advertisement

দু’দিন আগে বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়, তৃণমূল আমলে ২১ নম্বর ওয়ার্ডে বিলপাড়ায় জমি মাফিয়ারা জলাশয় ভরাট করে বিক্রি করেছে। এই দুর্নীতিতে তৃণমূলের পাশাপাশি সিপিএম ও কংগ্রেসের লোকজন জড়িত ছিলেন। শুধু তাই নয়, জলাশয় ভরাটের পিছনে নাম না করে কংগ্রেসের উঠতি নেতা বলে নব্যেন্দুর দিকে আঙুল তোলে বিজেপি। এনিয়ে নব্যেন্দুর চ্যালেঞ্জ, ‘আমি জলাশয় ভরাটের সঙ্গে জড়িত, ক্ষমতা থাকলে বিজেপি প্রমাণ দিক। আর আমি যে দাবি করলাম, পারলে সেটা মিথ্যে বলে প্রমাণ করুক।’

Advertisement
সম্পর্কিত সংবাদ