ট্রেনের অফলাইন টিকিটেও বিমা, নির্দেশ কোর্টের
  • ১৫ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুধু অনলাইন নয়। এবার রেলের রিজারভেশন কাউন্টার থেকে কাটা  অফলাইন টিকিটেও বিমার ব্যবস্থা করতে হবে। আগামী ২৭ অক্টোবর থেকেই এই নতুন ব্যবস্থা কার্যকরের জন্য ভারতীয় রেলকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। তাদের পর্যবেক্ষণ, অনলাইন ও অফলাইন টিকিটে যাত্রীদের সমান অঙ্কের বিমার ব্যবস্থা করতে হবে।

Advertisement

বর্তমানে শুধুমাত্র অনলাইন টিকিটের জন্য ইনস্যুরেন্স দেয় রেল। এর ফলে দুর্ঘটনার ক্ষেত্রে আর্থিক সহায়তা পেয়ে থাকেন রেল যাত্রীরা। বিমার সুবিধা পেতে টিকিট কাটার সময় যৎসামান্য অতিরিক্ত টাকা দিতে হয়। তবে অফলাইন টিকিটের ক্ষেত্রে এই বিশেষ সুবিধা মেলে না। এহেন পরিস্থিতিতে রেলযাত্রীদের সুরক্ষা নিয়ে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। অতীতে এ সংক্রান্ত শুনানিতে রেলকে অফলাইন টিকিটে বিমার ব্যবস্থা চালু করতে বলেছিল শীর্ষ আদালত। এর জন্য নির্দিষ্ট সময় দিয়েছিল দুই বিচারপতির বেঞ্চ। ৬ অক্টোবর ফের শুনানি হয়। সেখানে দেখা যায়, সংশ্লিষ্ট ব্যবস্থার বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেয়নি রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করে শীর্ষ আদালত। এরপরেই অবিলম্বে অফলাইন টিকিটে বিমা চালুর নির্দেশ দেয় দুই বিচারপতির বেঞ্চ।