Bartaman Logo
১৪ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

অভয়া কাণ্ডে জামিন নির্মল ঘোষের, বাকি মামলায় ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের

গতকাল গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। আজ তাদের তোলা হল বারাকপুর আদালতে।

অভয়া কাণ্ডে জামিন নির্মল ঘোষের, বাকি মামলায় ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ আদালতের
  • ১৪ আগস্ট, ২০২৬ ১৫:১৯
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গতকাল গ্রেপ্তার হন প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন সিপিএম কাউন্সিলর সঞ্জীব মুখার্জি। আজ তাদের তোলা হল বারাকপুর আদালতে। পরিবারের সম্মতি ছাড়াই কেন এবং কার নির্দেশে তড়িঘড়ি তরুণী চিকিৎসকের দেহ শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করা হয়েছিল, সেই বিষয়েই তথ্য জানতে চাইছেন তদন্তকারীরা। 

Advertisement

আদালতে নিয়ে যাওয়ার আগে খড়দহ থানার সামনে দুই অভিযুক্তকে ঘিরে ব্যাপক উত্তেজনা শুরু হয়। শুক্রবার সকাল থেকেই থানা চত্বরে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। দুপুর সাড়ে ১২টার কিছু পরে কড়া পুলিশি পাহারায় প্রথমে সঞ্জীব মুখার্জিকে থানার বাইরে আনা হয়। সেখানে উপস্থিত বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ স্লোগান দিতে থাকেন। সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, কাদা, জুতো। পরিস্থিতি সামাল দিয়ে দ্রুত তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ। এরপরেই নির্মল ঘোষকে থানার ভিতর থেকে বের করা হয়। বিক্ষোভের আশঙ্কায় তাকে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যান পর্যন্ত নিয়ে যান পুলিশরা। তবে তাঁকে লক্ষ্য করেও ডিম ছোড়ে বিক্ষুব্ধ জনতারা। তাঁর বিরুদ্ধে স্লোগান দেওয়ার পাশাপাশি তাকে উদ্দেশ্য করে জুতোও ছোড়া হয়। দুই অভিযুক্তকে আদালতে নিয়ে যাওয়ার সময়ও উত্তেজনা অব্যাহত থাকে। 

বিজেপি কর্মী-সমর্থকদের একাংশকে ডিজে বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে থানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। 
এর পর দুই জনকেই বিক্ষোভের মাঝেই বারাকপুর আদালতে পেশ করা হয়। আদালতের বাইরেও বিক্ষোভ দেখান বিজেপি সমর্থিত আইনজীবীরা। নির্মল ঘোষ এর আইনজীবী আর্ক চৌধুরী জানান, 'নির্মল ঘোষকে ৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। অভয়া কাণ্ডে তিনি জামিন পেয়েছেন। কারণ তার বিরুদ্ধে যে সব ধারায় অভিযোগ করা হয়েছে, সবই জামিন যোগ্য ধারা। তবে তিনি তিনটি মামলার জামিনের আবেদন করেছিলেন। অপর একটি তোলাবাজির মামলা রয়েছে।' পাশাপাশি নির্মলকে মেডিকেল সাপোর্টে রাখতে হবে বলে জানান বিচারক। 

Advertisement
সম্পর্কিত সংবাদ