Bartaman Logo
১৮ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটার তালিকায় নাম নেই দম্পতির, বারুইপুরে রহস্য

১৯৯৫ সালে তৈরি হয়েছিল তাঁর ভোটার কার্ড। সেই থেকেই ভোট দিচ্ছেন তিনি। একাধিকবার ভোট কর্মীর দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালের পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা ভোটে প্রিসাইডিং অফিসার হয়েছিলেন।

ভোটার তালিকায় নাম নেই দম্পতির, বারুইপুরে রহস্য
  • ১০ অক্টোবর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: ১৯৯৫ সালে তৈরি হয়েছিল তাঁর ভোটার কার্ড। সেই থেকেই ভোট দিচ্ছেন তিনি। একাধিকবার ভোট কর্মীর দায়িত্বও পালন করেছেন। ২০২৩ সালের পঞ্চায়েত ও ২০২৪ সালের লোকসভা ভোটে প্রিসাইডিং অফিসার হয়েছিলেন। কিন্তু এই বছর ভোটার তালিকা থেকে নামই বাদ চলে গিয়েছে কলকাতা পুরসভার ওই কর্মীর। তাঁর নাম উৎপল সর্দার। বারুইপুরের এই বাসিন্দা এখন আতান্তরে পড়েছেন। তিনি একা নন, তাঁর স্ত্রীর নামও ভোটার তালিকায় নেই। এই ঘটনা জানতে পেরে আতঙ্কিত হয়ে পড়েছে সর্দার দম্পতি। তাঁরা নতুন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করেছেন। এখনও তার কোনও উত্তর আসেনি।

Advertisement

কিন্তু কীভাবে দু’জনের নাম ‘ডিলিট’ হল, তা নিয়ে তৈরি হয়েছে রহস্য। উৎপলবাবু বলেন, কোনও গোলযোগের কারণে হয়েছে, নাকি চক্রান্ত করে নাম বাদ দেওয়া হয়েছে, বুঝতে পারছি না। নতুন করে ফর্ম জমা দিয়েছি। যদি নাম ওঠে তো ভালো। নাহলে নির্বাচন কমিশনকে চিঠি দেব। দম্পতির আশঙ্কা, তাঁদের নাম না উঠলে ছেলের নামও তোলা যাবে না লিস্টে।

Advertisement
সম্পর্কিত সংবাদ