Bartaman Logo
২ আগস্ট, ২০২৬

যুগলকে লুট ও তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৫

মধ্যপ্রদেশের গুনা জেলায় এক যুগলকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মারধর, লুটপাট এবং তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক।

যুগলকে লুট ও তরুণীকে ধর্ষণের চেষ্টা, গ্রেপ্তার ৫
  • ২ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভোপাল: মধ্যপ্রদেশের গুনা জেলায় এক যুগলকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে মারধর, লুটপাট এবং তরুণীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ঘটনায় আরও দুই অভিযুক্ত পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চলছে। পুলিশ সুপার হিতিকা বাসল জানিয়েছেন, বৃহস্পতিবার রাতে গাদের গ্রামের কাছে জাতীয় সড়কের ধারে ওই ঘটনা ঘটে। মন্দির থেকে মোটরবাইকে ফেরার পথে পেট্রল পাম্পের কাছে যুগলের পথ আটকে দেয় কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, এরপর যুগলকে জোর করে পাশের একটি জঙ্গলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের মারধর করে মোবাইল ফোন, মানিব্যাগ-সহ অন্যান্য জিনিসপত্র লুট করা হয়। পরে আরও কয়েকজনকে ঘটনাস্থলে ডেকে এনে ২৬ বছরের তরুণীকে ধর্ষণের চেষ্টা করা হয়। পুলিশের দাবি, ওই সময় এক পথচারী ঘটনাটি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ আসছে শুনেই অভিযুক্তরা চম্পট দেয়। নির্যাতিতার দাবি, লাঠি দিয়ে তাঁর গোপনাঙ্গে বারবার আঘাত করা হয়েছিল। বাধা দেওয়ায় তাঁকে প্রাণে মারার হুমকি দেয় দুষ্কৃতীরা। ঘটনার তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের শনাক্ত করা হয়। ইতিমধ্যেই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুট হওয়া মোবাইল ফোন, মানিব্যাগ এবং অন্যান্য সামগ্রীও উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ