Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬

ওড়িশার ঢেঙ্কানলে যুগলকে আটকে হেনস্তা, গ্রেপ্তার ২

বিহারের জামুইয়ের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। এরমধ্যেই ওড়িশার ঢেঙ্কানলে যুগলকে আটকে হেনস্তার অভিযোগ।

ওড়িশার ঢেঙ্কানলে যুগলকে আটকে হেনস্তা, গ্রেপ্তার ২
  • ২৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভুবনেশ্বর: বিহারের জামুইয়ের ঘটনা নিয়ে তোলপাড় সারা দেশ। এরমধ্যেই ওড়িশার ঢেঙ্কানলে যুগলকে আটকে হেনস্তার অভিযোগ। মোটর সাইকেলে চেপে যাওয়ার পথে এই যুগলের পথ আটকায় একদল যুবক। তাদের কয়েকজন মোটর সাইকেলে চালকের আসনে বসে থাকা যুবককে নিগ্রহ করতে থাকে। অন্যরা সঙ্গী মহিলার শ্লীলতাহানির চেষ্টা করে। মহিলা বারবার তাঁদের ছেড়ে দেওয়ার কাতর আরজি জানান। তবে তাতে কান দেয়নি মত্ত দুষ্কৃতীরা। তারা সমানে হেনস্তা চালিয়ে যায়। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে।  গোন্ডিয়া ব্লকের ইনসপেক্টর-ইন-চার্জ প্রতাপ দালাই বলেন, যুগল মোটর সাইকেলে করে কপিলাশের দিকে যাচ্ছিলেন। ঢেঙ্কানলের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র এই কপিলাশ। এই পাহাড়ের উপরেই রয়েছে বিখ্যাত শিব মন্দির। কী কারণে যুগলকে হেনস্তা করা হল, তা এখনও পরিষ্কার নয়। তাঁর কথায়, ‘ঘটনা পরম্পরা তদন্ত করে দেখছি কী থেকে এমন ঘটনা ঘটল।’ গণ্ডিয়া থানায় এই নিয়ে একটি এফআইআর দায়ের হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োর সূত্র ধরে পুলিশ এখনও পর্যন্ত এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে। ঢেঙ্কানলের পুলিশ সুপার অভিনব শংকর বলেন, ‘তদন্ত শুরু হয়েছে।’ 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ