Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলপাইগুড়িতে কৃষি দপ্তরের দুর্নীতির অভিযোগ, অভিযুক্ত দুই কর্তা

জলপাইগুড়ির মোহিতনগর ফার্মে কৃষি দপ্তরের অধীন গবেষণা কেন্দ্রে দুই আধিকারিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে সরব হলেন কর্মীদের একাংশ।

জলপাইগুড়িতে কৃষি দপ্তরের দুর্নীতির অভিযোগ, অভিযুক্ত দুই কর্তা
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৪:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: জলপাইগুড়ির মোহিতনগর ফার্মে কৃষি দপ্তরের অধীন গবেষণা কেন্দ্রে দুই আধিকারিকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে। এনিয়ে সরব হলেন কর্মীদের একাংশ।

Advertisement

তাঁদের অভিযোগ, ওই আধিকারিকরা ফার্মে সরকারি গাছ কেটে বিক্রি করে দিচ্ছেন। দিনের পর দিন সরকারি গেস্ট হাউসের ঘর দখল করে থাকছেন। কর্মীদের সঙ্গে অভব্য ব্যবহার করছেন। এনিয়ে আজ, শুক্রবার ওই আধিকারিকদের ঘেরাও করে বিক্ষোভ দেখান ক্ষুব্ধ কর্মীরা। বিষয়টি জেলা প্রশাসন ও কৃষি দপ্তরের কর্তাদের জানানো হয়েছে বলে দাবি বিক্ষোভকারী কর্মীদের।

এনিয়ে অবশ্য অভিযুক্ত আধিকারিকরা কোনো মন্তব্য করতে চাননি। তাঁদের বক্তব্য, ‘বিষয়টি অফিসের অন্দরের। যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলব।’

Advertisement
সম্পর্কিত সংবাদ