Bartaman Logo
২৩ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

দুর্নীতির অভিযোগ, অডিটের নির্দেশ দিলেন সমবায় মন্ত্রী

বনগাঁ ব্লকের সহিষপুর রাঙামাটি মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডে ব্যাপক দুর্নীতি। অভিযোগ, সমিতি আর্থিক তছরুপ করেছে।

দুর্নীতির অভিযোগ, অডিটের নির্দেশ দিলেন সমবায় মন্ত্রী
  • ২৩ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: বনগাঁ ব্লকের সহিষপুর রাঙামাটি মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডে ব্যাপক দুর্নীতি। অভিযোগ, সমিতি আর্থিক তছরুপ করেছে। পাশাপাশি ধান কেনার ক্ষেত্রেও ব্যাপক অনিয়ম করেছে। সমিতির দেওয়া ঋণ পরিশোধের নামেও তছরুপ করেছেন সমিতির সদস্যরা। 

Advertisement

শনিবার সমিতিতে যান রাজ্যের সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। পরিচালন সমিতির প্রাক্তন ও বর্তমান সদস্যদের সঙ্গে কথা বলেন। অভিযোগের তির তৃণমূল নেতা জাফর আলি মণ্ডলের দিকে। তিনিই মূলত সমিতি পরিচালনা করতেন বলে অনেকের বক্তব্য। জাফরবাবু বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি। তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন মন্ত্রী। বলেছেন, ‘জাফরকে জেল খাটতেই হবে। পালিয়ে রেহাই পাবে না।’ 
রাঙামাটি মহিলা সংঘ বহুমুখী প্রাথমিক সমবায় সমিতি লিমিটেডে ৬৪২টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। মূলত মহিলাদের স্বনির্ভর হতে ও সাহায্য করতে সমিতি ঋণ প্রদান করে। সমবায় মন্ত্রী বলেন, ‘সমিতি থেকে টাকা লুটপাট করা হয়েছে। ধান কেনাবেচার ক্ষেত্রে অবৈধ উপায় অবলম্বন করে টাকা তছরুপ হয়েছে। বনগাঁ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাফর মণ্ডল দুর্নীতির মাস্টারমাইন্ড। তাঁর নির্দেশে সমিতি চলত। প্রকৃত চাষিদের অন্ধকারে রেখে ভুয়ো চাষিদের অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ধান কেনার নামে আর্থিক দুর্নীতি হয়েছে।’ এরপর দপ্তরের আধিকারিকদের দুর্নীতির তদন্ত করার নির্দেশ দেন মন্ত্রী। বলেন, ‘আমি দুর্নীতি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি। তৃণমূল আমলে জাফর বনগাঁ মার্কেটিংয়ের জমি বিক্রি করে টাকা আত্মসাৎ করেছে। এখন টাকা বিদেশে পাঠানোর চেষ্টা করছে।’ 
জাফর মণ্ডলকে ফোনে যোগাযোগ করার চেষ্টা হয়েছিল। তাঁকে পাওয়া যায়নি। সমিতির বর্তমান চেয়ারম্যান সাগরিকা টিকাদার বলেন, ‘আমার আমলে কোনো দুর্নীতি হয়নি।’

Advertisement
সম্পর্কিত সংবাদ