Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

ঝালে-ঝোলে

ঝালে-ঝোলে
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সয়া কোপ্তা কারি

Advertisement

উপকরণ: সয়াবিন ১ বাটি, ভাজার জন্য সাদা তেল, চীনেবাদাম ২ চা চামচ, কিশমিশ ২ চামচ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ২ চামচ করে, ময়দা, নুন, মিষ্টি পরিমাণ মতো। 

কারির জন্য: সর্ষের তেল, সানরাইজ সয়া কারি মশলা।

প্রণালী: সয়াবিন ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। ভেজানোর পর তা ভালো করে ধুয়ে বেটে নিন। এই বাটার মধ্যে নুন, মিষ্টি, ধনেগুঁড়ো, জিরে গুঁড়ো, ময়দা, চীনেবাদাম, কিশমিশ, ধনেপাতা কুচি, আদা, কাঁচালঙ্কা সবই ২ চা চামচ করে মিশিয়ে খুব ভালো করে মাখতে হবে। তার সঙ্গে মেশাতে হবে সানরাইজ সয়া কারি মশলা। এরপর কোপ্তার আকারে গড়ে নিন। তারপর গরম তেলে ভেজে তুলে রাখতে হবে। কারি তৈরি করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর ভাজা মশলার সুগন্ধ বেরলে একে একে আদা, টম্যাটো দিয়ে কষতে হবে। নুন ও মিষ্টি দিয়ে নেড়ে নিয়ে সানরাইজ সয়াকারি মশলা দিতে হবে। গ্রেভি ফুটে উঠলে সয়া কোপ্তাগুলো দিয়ে ঢাকা দিয়ে ঢিমে আঁচে খানিকক্ষণ রান্না করতে হবে। নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিতে হবে। নিরামিষ বা উপোসের দিনে সয়া কোপ্তা কারি খুব ভালো লাগবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ