Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬

গাফিলতির অভিযোগ, দিল্লি অগ্নিকাণ্ডে গ্রেপ্তার রাঁধুনি, হোটেল মালিকের অ্যাকাউন্ট্যান্ট ফেরার

মালব্য নগরের অগ্নিকাণ্ডে এবার হোটেলের এক রাঁধুনিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম কেশব নেগি। বাড়ি দিশাদ গার্ডেন অঞ্চলে। শনিবার তাকে পাকড়াও করা হয়।

গাফিলতির অভিযোগ, দিল্লি অগ্নিকাণ্ডে গ্রেপ্তার রাঁধুনি, হোটেল মালিকের অ্যাকাউন্ট্যান্ট ফেরার
  • ৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: মালব্য নগরের অগ্নিকাণ্ডে এবার হোটেলের এক রাঁধুনিকে গ্রেপ্তার করল দিল্লি পুলিশ। ধৃতের নাম কেশব নেগি। বাড়ি দিশাদ গার্ডেন অঞ্চলে। শনিবার তাকে পাকড়াও করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কেশবের গাফিলতির জেরে আগুন লেগে থাকতে পারে। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা চলছে। এবিষয়ে দিল্লি পুলিশের এক অফিসার বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনায় আরও একজনকে হেপাজতে নেওয়া হয়েছে। তদন্তে জানা গিয়েছে, ধৃতের গাফিলতিতে এই বিপত্তি ঘটে থাকতে পারে। বেশ কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গ্রেপ্তারির সংখ্যা বাড়তে পারে।’

Advertisement

গত বুধবারের এই অগ্নিকাণ্ডে বেশ কয়েকজন বিদেশি নাগরিক সহ মোট ২১ জনের মৃত্যু হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, ধোঁয়ায় দম বন্ধ হয়ে অধিকাংশ মানুষ প্রাণ হারিয়েছেন। ইতিমধ্যে হোটেলের মালিক লবকেশ বাজাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে লবকেশের অ্যাকাউন্ট্যান্ট ও সহযোগী জয় মিশ্র এখনও ফেরার। তার খোঁজ চালাচ্ছে একাধিক টিম। বিহারে পর্যন্ত তল্লাশি চালানো হচ্ছে। পুলিশ সূত্রে খবর, হোটেল সংক্রান্ত একাধিক নথিতে জয়ের নাম রয়েছে। এফআইআর অনুযায়ী, ৬টি ঘরের অনুমোদন থাকা সত্ত্বেও হোটেলে ২৮টি ঘর ছিল। পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থার অভাব সহ একাধিক গাফিলতি ধরা পড়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ