Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

নিজস্ব আয়ের রাস্তায় কোপ! আর্থিক সংকটে কোচবিহার পুরসভা, সরকারি সম্পত্তির বকেয়া কর আদায় করতে চিঠি

আগামী দিনে অস্থায়ী কর্মীদের বেতন সহ অন্যান্য খরচ চলবে কী করে?

নিজস্ব আয়ের রাস্তায় কোপ! আর্থিক সংকটে কোচবিহার পুরসভা, সরকারি সম্পত্তির বকেয়া কর আদায় করতে চিঠি
  • ১৯ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: টোল গেট বন্ধ। পার্কিং থেকে ফি আদায় বন্ধ। সরকারি টাকা খরচের উপরেও নিষেধাজ্ঞা। এই পরিস্থিতিতে চরম আর্থিক সমস্যায় কোচবিহার পুরসভা। হাতে যে টাকা আছে, তার একটা বড় অংশ টায়েড ফান্ড। অর্থাৎ, তা নির্দিষ্ট খাতেই খরচ করা সম্ভব। তাহলে আগামী দিনে অস্থায়ী কর্মীদের বেতন সহ অন্যান্য খরচ চলবে কী করে?

Advertisement

এদিকে, পুরসভা এলাকায় থাকা সরকারি সম্পত্তির কয়েক কোটি টাকা কর বকেয়া। যার পরিমাণ আনুমানিক তিন কোটির বেশি। তাই আয় বাড়াতে এবার সরকারি দপ্তরের বকেয়া কর চেয়ে চিঠি দিচ্ছে কোচবিহার পুরসভা। চলতি সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতিবার থেকেই সেই চিঠি দেওয়ার কাজ শুরু হবে বলে জানা গিয়েছে। 
এদিকে, পুরসভায় প্রায় ১০০টি বিল্ডিং পাশের কাজ আটকে আছে। নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় সেই কাজ থমকে যায় বলে পুর কর্তৃপক্ষের দাবি। পুর চেয়ারম্যান দিলীপ সাহা বলেন, কোচবিহার পুরসভা এলাকায় বিভিন্ন সরকারি দপ্তরের কয়েক কোটি টাকার সম্পত্তি কর বাকি রয়েছে। আমরা ওই টাকা আদায়ের জন্য চলতি সপ্তাহেই সরকারি দপ্তরের কাছে চিঠি পাঠাব। আর্থিক সংকট তো রয়েইছে, টোলগেট বন্ধ থাকায় আয় কমেছে। সেই কারণেই এই চিঠি দেওয়া হবে। পাশাপাশি, সাধারণ মানুষের সম্পত্তি কর আদায়ের কাজ চলছে। 
রাজ্যে সরকার পরিবর্তনের পর কোচবিহার পুরসভা তাদের নিজস্ব আয় নিয়ে চিন্তায় পড়েছে। অস্থায়ী কর্মীদের মজুরি কত দিন দেওয়া যাবে, তা নিয়ে চিন্তা বাড়ছে। সেই সঙ্গে পুরসভার অবসরপ্রাপ্ত কর্মীদের গ্র্যাচুইটির টাকা দেওয়ার প্রয়োজন হয়। এসবের জন্য পুরসভার নিজস্ব ফান্ডে অর্থ থাকা দরকার। কিন্তু আয় কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছে পুর কর্তৃপক্ষ। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ