Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সমবায় নির্বাচনের মনোনয়ন ঘিরে বচসা

কৃষি সমবায় নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার গোসাবার রাঙাবেলিয়ার সাউমোড়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়।

সমবায় নির্বাচনের মনোনয়ন ঘিরে বচসা
  • ২৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: কৃষি সমবায় নির্বাচনের মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা। সোমবার গোসাবার রাঙাবেলিয়ার সাউমোড়ে তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গোসাবা থানার পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, রাঙাবেলিয়ার বাগবাগান কৃষি সমবায় সমিতির নির্বাচনের জন্য এদিন মনোনয়ন জমার দেওয়ার দিন ধার্য ছিল। বিজেপি নেতা সঞ্জয় নায়েক প্রার্থীদের নিয়ে মনোনয়ন দিতে এলে শুরু হয় গোলমাল। তৃণমূলের অভিযোগ, বিজেপি নেতা বহিরাগতদের নিয়ে এসে অশান্তি ছড়ানোর চেষ্টা করছে। এরপরই দুই দলের কর্মীদের মধ্যে শুরু হয় বচসা। বিজেপির বক্তব্য, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের বাধা দিয়েছে। ফলে কেউ মনোনয়ন জমা দিতে পারেনি। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।

Advertisement
সম্পর্কিত সংবাদ