Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

মুকেশের পোস্ট ঘিরে বিতর্ক

মুকেশের পোস্ট ঘিরে বিতর্ক
  • ২০ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ভারতীয় ‘এ’ দলের সঙ্গে ইংল্যান্ড সফরে ছিলেন মুকেশ কুমার। কিন্তু স্কোয়াডে জায়গা হয়নি বাংলার পেসারের। ব্যাক-আপ হিসেবে হর্ষিত রানাকে টেস্ট স্কোয়াডে ডাকা হয়েছে। ব্রাত্য থেকেছেন মুকেশ। তাতেই নাকি ধৈর্যের বাঁধ ভেঙেছে তাঁর। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তাঁর এক পোস্ট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। মুকেশ লেখেন, ‘কর্মের ফল একদিন ঠিকই পাবেন। তৈরি থাকুন। কর্ম কাউকে ক্ষমা করে না। তা ঠিক ফেরত পাবেন।’ 

Advertisement

অনেকে মনে করছেন, কোচ গৌতম গম্ভীরকে উদ্দেশ্য করেই এই পোস্ট। যদিও মুকেশ কোনও নাম উল্লেখ করেননি। জলঘোলা হওয়ার পর  তিনি পোস্ট ডিলিটও করে দেন। আসলে ব্যাক-আপ হিসেবে হর্ষিত রানাকে ভারতীয় দলে নেওয়ার কারণ অনেকেরই অজানা। ভারতীয় ‘এ’ দলের হয়ে মুকেশ কুমার, অংশুল কম্বোজরা উজ্জ্বল পারফরম্যান্স মেলে ধরেছিলেন। কিন্তু গৌতম গম্ভীরের ঘনিষ্ঠ হওয়ায় হর্ষিত প্রাধান্য পেয়েছেন বলে ধারণা অনেকের। তবে বিতর্কিত পোস্ট করে মুকেশ নিজের সমস্যা ডেকে আনলেন বলে মত ওয়াকিবহাল মহলের।

Advertisement
সম্পর্কিত সংবাদ