Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

টেন্ডার নিয়ে বেনিয়মের অভিযোগ ঠিকাদার সংগঠনের, চাঞ্চল্য

টেন্ডার প্রক্রিয়ার একাধিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অফিস থেকে জেলা, ব্লক প্রশাসনের কাছে চিঠি দিল সোনারপুর ব্লকের ঠিকাদার সংগঠন।

টেন্ডার নিয়ে বেনিয়মের অভিযোগ ঠিকাদার সংগঠনের, চাঞ্চল্য
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: টেন্ডার প্রক্রিয়ার একাধিক বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করে মুখ্যমন্ত্রীর অফিস থেকে জেলা, ব্লক প্রশাসনের কাছে চিঠি দিল সোনারপুর ব্লকের ঠিকাদার সংগঠন। তারা জানিয়েছে, টেন্ডার নিয়ে বহিরাগত হস্তক্ষেপ হচ্ছে। এতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। সোনারপুর ব্লক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে ওই সংগঠনের সদস্যদের স্বাক্ষরিত চিঠিতে বিভিন্ন অসুবিধের কথাও বলা হয়েছে। টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করতেও নিষেধ করা হয় বলে অভিযোগ তুলেছে তাঁরা। ঠিকাদারদের দাবি, বাইরের কেউ বা কারা এখানে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এমনকী এক কর্মাধ্যক্ষ অযাচিতভাবে কাজে হস্তক্ষেপ করেন বলেও দাবি সংগঠনের। এই সামগ্রিক সমস্যার সমাধান চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। যদিও এ বিষয় নিয়ে সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বলাই বারিক বলেন, এমন সব অভিযোগ ভিত্তিহীন। কেউ নিজের স্বার্থসিদ্ধি করতে এসব ভুয়ো অভিযোগ করছেন।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ