Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক: ১৩টি ডিরেক্টর পদের জন্য মনোনয়ন তুললেন ২০ জন, ভোটাভুটি এড়াতে হস্তক্ষেপ করবে তৃণমূল

কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্ক: ১৩টি ডিরেক্টর পদের জন্য মনোনয়ন তুললেন ২০ জন, ভোটাভুটি এড়াতে হস্তক্ষেপ করবে তৃণমূল
  • ২৩ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে প্রার্থী বাছাইয়ে ঐক্যমতে পৌঁছতে পারেনি তৃণমূল। মঙ্গলবার ১৩টি ডিরেক্টর পদে মোট ২০ জন মনোনয়ন তুলেছেন। আজ, বুধবার মনোনয়ন জমা পড়বে। আলোচনা পর্বে ১৩টির মধ্যে ন’টি আসনে প্রার্থী বাছাইয়ে একমত হতে পারেনি নেতৃত্ব। ভোটাভুটি আটকাতে রাজ্য নেতৃত্ব বিষয়টিতে হস্তক্ষেপ করবে বলে জানা গিয়েছে। অর্থাৎ কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের মতোই কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কেও ডিরেক্টর নির্বাচনে শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়ানো গেল না।

Advertisement

মঙ্গলবার বিকেল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র তোলার সময় ছিল। ওই সময়ের মধ্যে মোট ২০জন মনোনয়ন তুলেছেন। ১৩ জন ডিরেক্টর নির্বাচনে ২০ জন লড়াই করলে ভোটাভুটি নিশ্চিত। এগরা-২ কেন্দ্র থেকে একজন ডিরেক্টর হবেন। অথচ, মোট পাঁচজন মনোনয়ন তুলেছেন। এগরা-১, পটাশপুর-২, কাঁথি-৩ ক্ষেত্র থেকে দু’জন করে মনোনয়ন জমা দিয়েছেন। যদিও প্রতিটি ক্ষেত্র থেকে একজন করে ডিরেক্টর হতে পারবেন। মোট ১৩টি ক্ষেত্রের মধ্যে চার জায়গায় প্রার্থী বাছাই নিয়ে একমত হওয়া যায়নি। যে কারণে দুই শিবির থে঩কে মনোনয়ন তোলার ঘটনা ঘটেছে।
গত ২৯ মার্চ কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের প্রতিনিধি (ডেলিগেট) নির্বাচন হয়েছে। কাঁথি এবং এগরা মহকুমার অন্তর্গত মোট ১৩টি নির্বাচনী ক্ষেত্র থেকে ৭৮ জন ডেলিগেট নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সকলেই তৃণমূলের প্যানেলের প্রার্থী ছিলেন। বিজেপি এবং সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেও খাতা খুলতে পারেনি। শাসক দল বোর্ড দখল নিশ্চিত করলেও পরিচালন কমিটিতে কারা থাকবেন তা নিয়ে দুই শিবিরের মধ্যে টানাপোড়েন চলছে। ঠিক একই ঘটনা ঘটেছিল কন্টা‌ই কো-অপারেটিভ ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে একদিনে ১২ জন মনোনয়ন তুলে নিয়েছিলেন।কাঁথি-৩ ক্ষেত্র থেকে দলের পক্ষ থেকে ডিরেক্টর পদের জন্য ব্লক তৃণমূল সভাপতি নন্দদুলাল মাইতির নাম চূড়ান্ত করা হয়। কিন্তু, তাঁর বিপরীতে দলেরই ঩নেতা শ্যামল দাস মনোনয়ন জমা করেছেন। এগরা-২ নম্বর ক্ষেত্রে নির্মলা প্রধান, সুবোধকুমার সাহু, খগেন্দ্রনাথ দুয়ারি, আনন্দ ওঝা এবং নির্মলকুমার পাত্র ডিরেক্টর হওয়ার জন্য মনোনয়ন তুলেছেন। অথচ, ওই কেন্দ্র থেকে মাত্র একজনই ডিরেক্টর হতে পারবেন। একইভাবে এগরা-১ কেন্দ্র থেকে অর্ধেন্দু দাস মহাপাত্র এবং আব্দুল রাসেদ খান, পটাশপুর-২ কেন্দ্র থেকে দিলীপকুমার রায় ও পশুপতি মাইতি ডিরেক্টর পদে মনোনয়ন তুলেছেন। যদিও প্রতিটি কেন্দ্র থেকে একজন করে ডিরেক্টর হতে পারবেন।
সমবায়ের দায়িত্বপ্রাপ্ত রাজ্য তৃণমূল নেতা আশিস চক্রবর্তী বলেন, কন্টাই কো-অপারেটিভ এগ্রিকালচার ব্যাঙ্কের ডিরেক্টর নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছিল। চারটি কেন্দ্রে প্রার্থী নিয়ে একমত হওয়া যায়নি। ১৩টি আসনের জন্য ২০টি মনোনয়ন জমা পড়েছে। রাজ্য নেতৃত্ব বিষয়টিতে হস্তক্ষেপ করছে। আশা করছি, ২৫ এপ্রিলের মধ্যে সমাধান হয়ে যাবে। ২৫ তারিখ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা আছে। তারমধ্যে একটা সমাধান বেরিয়ে আসবে বলে মনে করছি।ওই ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার অমিয় হোতা বলেন, মঙ্গলবার ডিরেক্টর পদে মনোনয়নপত্র তোলার দিন ধার্য ছিল। নির্ধারিত সময়ের মধ্যে ১৩টি আসনের জন্য ২০ জন মনোনয়নপত্র তুলেছেন। আগামী ১০ মে ভোট। 

Advertisement
সম্পর্কিত সংবাদ