Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

রোজভ্যালির বাজেয়াপ্ত জমিতে পুরসভার নির্মাণ! হুঁশিয়ারি হাইকোর্টের

চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত হওয়া জমি দখল করে তাতে নির্মাণ কাজ চালাচ্ছে পুরসভা।

রোজভ্যালির বাজেয়াপ্ত জমিতে  পুরসভার নির্মাণ! হুঁশিয়ারি হাইকোর্টের
  • ১২ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ড সংস্থা রোজভ্যালির বাজেয়াপ্ত হওয়া জমি দখল করে তাতে নির্মাণ কাজ চালাচ্ছে পুরসভা। মুর্শিদাবাদের জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এমনই অভিযোগ প্রতারিত আমানতকারীদের। যার প্রেক্ষিতে অবশেষে টনক নড়ল হাইকোর্ট নিযুক্ত অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ শেঠের নেতৃত্বাধীন রোজভ্যালি এডিসি কমিটির। জঙ্গিপুর পুরসভার বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিল ওই কমিটি। জঙ্গিপুর পুরসভার চেয়ারম্যানের উদ্দেশে একটি চিঠিতে কমিটি স্পষ্ট ভাষায় জানিয়েছে, হাইকোর্টের নির্দেশে বাজেয়াপ্ত হওয়া জমিতে কোনও ধরনের নির্মাণ বেআইনি। তবু কী করে পুরসভা সেখানে জলের ট্যাঙ্ক তৈরিসহ একাধিক নির্মাণকাজ চালাচ্ছে? চিঠিতে বলা হয়েছে, অবিলম্বে সমস্ত নির্মাণ বন্ধ করে আগের অবস্থায় ফিরিয়ে না আনলে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। জঙ্গিপুর শহরের বাসুদেবপুর মৌজায় প্রায় ১৩ শতক জমি রোজভ্যালি গোষ্ঠীর নামে ছিল। হাইকোর্টের নির্দেশে বহুবছর আগেই ওই জমি বাজেয়াপ্ত করে তা রোজভ্যালি এডিসি কমিটির অধীনে রাখা হয়। দীর্ঘদিন ফাঁকা পড়ে থাকা সেই জমিতে সম্প্রতি জঙ্গিপুর পুরসভা নির্মাণকাজ শুরু করে। প্রতারিত আমানতকারীদের আইনজীবী অরিন্দম দাস সম্প্রতি জেলাশাসক থেকে শুরু করে নবান্ন পর্যন্ত চিঠি পাঠিয়ে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হন। সেই নোটিশের জবাবে এবার এডিসি কমিটি সরাসরি পদক্ষেপ করল।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ